ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন লালমনিরহাটে ধ র্ষ ণে র অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবিতে শি’ক্ষার্থীদের মহাসড়ক অবরোধ রাণীনগরে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, প্রথম ম্যাচে ড্র আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের কর্মশালা রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড

বাঘায় ভেজাল গুড় কারখানায় পৌনে ২ লাখ টাকা জরিমানা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ৪১৫ বার পড়া হয়েছে

বাঘায় ভেজাল গুড় নষ্ট করা হয়

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাঘায় ভেজাল গুড় কারখানায় পৌনে ২ লাখ টাকা জরিমানা!

নিজস্ব প্রতিবেদক:

বাঘায় ভেজাল গুড় কারখানায় পৌনে ২ লাখ টাকা জরিমানা! রাজশাহীর বাঘায় ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে ৭ কারখানাকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১২ এপ্রিল) দুপুরে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট রিয়াজ শাহরিয়ার এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চকসিংগা পাঁচপড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ হাজার ৬০০ কেজি ভেজাল গুড়, ৫ কেজি চুন, ৩ কেজি হাইড্রেস, ৬ কেজি সোডা, ১২ কেজি ডালডা, ৪ কেজি রং, ৩ কেজি ফিটকিরি ও ৫৫০ কেজি চিনি জব্দ করা হয়। এগুলো উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধ্বংস করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভেজাল গুড় কারখানার মালিকরা ভেজাল গুড় তৈরির কথা স্বীকার করেছেন। জানা যায়, র‌্যাব-৫ সদর কোম্পানির একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, রাজশাহীর বাঘা উপজেলার চকসিংগা পাঁচপাড়া এলাকায় সাতটি ভেজাল গুড় তৈরির কারখানা গড়ে উঠেছে। পরে ওই দল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহীর নেতৃত্বে অভিযান চালায়। এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহী বলেন, চিনি দিয়ে গুড় তৈরির কারখানার সাত মালিক অধিক মুনাফা লাভের আশায় চিনি, চুন, ফিটকিরি, হাইড্রোজ ও কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে হাট-বাজারে বিক্রি করে আসছিল। সেই সঙ্গে গুড়ের রঙ উজ্জ্বল করতে মেশাতো বিষাক্ত কেমিক্যাল। এমন অভিযোগের প্রেক্ষিতে বিশেষ অভিযান চালানো হয়। পরে ভেজাল গুড় কারখানার মালিকদেরকে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।

April 12, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাঘায় ভেজাল গুড় কারখানায় পৌনে ২ লাখ টাকা জরিমানা!

আপডেট সময় : ১২:২১:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩