বাঘায় ভেজাল গুড় কারখানায় পৌনে ২ লাখ টাকা জরিমানা!
নিজস্ব প্রতিবেদক:
বাঘায় ভেজাল গুড় কারখানায় পৌনে ২ লাখ টাকা জরিমানা! রাজশাহীর বাঘায় ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে ৭ কারখানাকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১২ এপ্রিল) দুপুরে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট রিয়াজ শাহরিয়ার এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চকসিংগা পাঁচপড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ হাজার ৬০০ কেজি ভেজাল গুড়, ৫ কেজি চুন, ৩ কেজি হাইড্রেস, ৬ কেজি সোডা, ১২ কেজি ডালডা, ৪ কেজি রং, ৩ কেজি ফিটকিরি ও ৫৫০ কেজি চিনি জব্দ করা হয়। এগুলো উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধ্বংস করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভেজাল গুড় কারখানার মালিকরা ভেজাল গুড় তৈরির কথা স্বীকার করেছেন। জানা যায়, র্যাব-৫ সদর কোম্পানির একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, রাজশাহীর বাঘা উপজেলার চকসিংগা পাঁচপাড়া এলাকায় সাতটি ভেজাল গুড় তৈরির কারখানা গড়ে উঠেছে। পরে ওই দল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহীর নেতৃত্বে অভিযান চালায়। এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহী বলেন, চিনি দিয়ে গুড় তৈরির কারখানার সাত মালিক অধিক মুনাফা লাভের আশায় চিনি, চুন, ফিটকিরি, হাইড্রোজ ও কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে হাট-বাজারে বিক্রি করে আসছিল। সেই সঙ্গে গুড়ের রঙ উজ্জ্বল করতে মেশাতো বিষাক্ত কেমিক্যাল। এমন অভিযোগের প্রেক্ষিতে বিশেষ অভিযান চালানো হয়। পরে ভেজাল গুড় কারখানার মালিকদেরকে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.