ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দা’ফন শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টরে ধা/ক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু, স্ত্রী আহত দুই বছরের মধ্যে চালু হতে পারে ঠাকুরগাঁও বিমানবন্দর- মির্জা ফখরুল জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় মান্দায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নে এক বছরে প্রায় ৯৫ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক সিংড়ায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মান্দায় প্রতিপক্ষের মা’রধ’রে না/রীসহ একই পরিবারের তিনজন আহ/ত রাজশাহীতে অটোরিকশাচালক হ/ত্যা/র রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৮ রাজশাহীতে হ/ত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, অ/স্ত্র উদ্ধার রাজশাহীতে ট্রেনের ধা/ক্কা/য় নারীর মৃত্যু মাদক ও চোরাচালান রোধে কঠোর বার্তা: গোমস্তাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা; নৌকা প্রার্থীর জরিমানা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১ ৮০৪ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় তৃতীয়ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণার শেষ দিনে আচরণ বিধি লঙ্ঘন করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর (মোটরসাইকেল) প্রচারণা ক্যাম্পে হামলা করার অভিযোগে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একই ইউনিয়নের সাধারণ সদস্য প্রার্থীরও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (২৬ নভেম্বর) রাত ৯ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যার ভ্রাম্যমান আদালত এই জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যা জরিমানা সত্যতা নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১নং পাঁকা ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ মেহেদী হাসান দোলনের সমর্থকরা (আ’লীগের বিদ্রোহী) মোটরসাইকেল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মোঃ নয়েজ উদ্দিনের খাটখইর, গফুরাবাদ এবং চকমহাপুরের নির্বাচনী প্রচারনার তিনটি ক্যাম্প ভাংচুর করে। এ ঘটনায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত নৌকার প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। অন্যদিকে একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী ভ্যানগাড়ি প্রতীকের আব্দুল মতিনকে আচরণবিধি ভংগ করে মোটরসাইকেল শোডাউন করার দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ নয়েজ উদ্দিন বলেন, আওয়ামীলীগের দলীয় মনোনয়ন সঠিক ব্যক্তিকে না দেয়ায় তার মোটরসাইকেল প্রতীকে ভোট দিতে ভোটারদের গণজোয়ার বইছে। এসব মেনে নিতে পারছে না বলেই নৌকা প্রতীকের প্রার্থী মেহেদী হাসান দোলন তার মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী ক্যাম্প ভাংচুর করছে। তবে তিনি মনে করেন এসব করেও তার বিজয় ঠেকাতে পারবেনা, জনগন তাকেই ভোট দিয়ে বিজয়ী করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা; নৌকা প্রার্থীর জরিমানা!

আপডেট সময় : ০৪:৪০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১