ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দা’ফন শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টরে ধা/ক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু, স্ত্রী আহত দুই বছরের মধ্যে চালু হতে পারে ঠাকুরগাঁও বিমানবন্দর- মির্জা ফখরুল জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় মান্দায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নে এক বছরে প্রায় ৯৫ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক সিংড়ায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মান্দায় প্রতিপক্ষের মা’রধ’রে না/রীসহ একই পরিবারের তিনজন আহ/ত রাজশাহীতে অটোরিকশাচালক হ/ত্যা/র রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৮ রাজশাহীতে হ/ত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, অ/স্ত্র উদ্ধার রাজশাহীতে ট্রেনের ধা/ক্কা/য় নারীর মৃত্যু মাদক ও চোরাচালান রোধে কঠোর বার্তা: গোমস্তাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা

মান্দায় প্রতিপক্ষের মা’রধ’রে না/রীসহ একই পরিবারের তিনজন আহ/ত

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩০:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় প্রতিপক্ষের মা’রধ’রে না/রীসহ একই পরিবারের তিনজন আহ/ত

জমি বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহতদের হাসপাতালে ভর্তি

নওগাঁর মান্দায় জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারীসহ তিনজন আহত হয়েছেন। বুধবার (২০ মে) দুপুর ২টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের হাটোইর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—হাটোইর গ্রামের নিখিল চন্দ্র মন্ডল (৪০), তার স্ত্রী তুশলী রানী মন্ডল (৩২) ও ছেলে অন্তর কুমার মন্ডল (১৮)। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় নিখিল চন্দ্র মন্ডল বলেন, প্রায় ৪০ বছর আগে কেনা সম্পত্তিতে তারা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। ওই সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছিল একই এলাকার জগন্নাথ চন্দ্র মন্ডল। এ নিয়ে আদালতে একটি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা চলমান রয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও অভিযোগ করেন, বুধবার দুপুরে জগন্নাথ মন্ডল ও তার ছেলে শিপলু মন্ডলের নেতৃত্বে ৮ থেকে ১০ জন ভাড়াটিয়া লোক দেশীয় অস্ত্র নিয়ে বিবাদমান জমিতে বাঁশের খুঁটি ও নেটজাল বসিয়ে জবরদখলের চেষ্টা করে। বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়, এতে তিনজন আহত হন।

এ বিষয়ে অভিযুক্ত জগন্নাথ মন্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় প্রতিপক্ষের মা’রধ’রে না/রীসহ একই পরিবারের তিনজন আহ/ত

আপডেট সময় : ০৯:৩০:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬