সিংড়ায় ৬ মুদি দোকান অগ্নিকান্ডে দশ লক্ষাধিক টাকা ক্ষতি!
- আপডেট সময় : ০৭:২৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ১৮২ বার পড়া হয়েছে

সিংড়ায় ৬ মুদি দোকান অগ্নিকান্ডে দশ লক্ষাধিক টাকা ক্ষতি!
নাটোর অফিসঃ
সিংড়ায় ৬ মুদি দোকান অগ্নিকান্ডে দশ লক্ষাধিক টাকা ক্ষতি! নাটোরের সিংড়ায় কৈগ্রাম বাজারের চেয়ারম্যান মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় ৬ টি মুদি দোকান পূড়ে গেছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত ২ টা্র দিকে হঠাৎ এই অগ্নিকান্ডে স্থানীয় তিনটি মুদি দোকান পুড়ে ভস্মীভূতসহ আরো তিনটি দোকানের আংশিক পুড়ে গেছে। এই অগ্নিকান্ডে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়।
সিংড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুস সালাম এর সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কৈগ্রাম বাজারের চেয়ারম্যান মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু মূহুর্তের মধ্যে আগুনে পুড়ে রফিকুল ইসলাম, হেলাল উদ্দিন ও ইস্রাফিল নামের তিন মুদি ব্যবসায়ীর দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। এছাড়াও পাশবর্তী আরো তিনটি দোকানের আংশিক পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দাবি বৈদ্যুতিক শর্ট সার্কিটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্থ মুদি দোকানী রফিকুল ইসলাম বলেন, রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি। হঠাৎ রাতে খবর পা্ন বাজারে আগুন লেগেছে। এমন খবরে এসে দেখেন নিজের দোকনটাই দাও দাও করে জ্বলছে। আক্ষেপ করে কান্না কণ্ঠে তিনি বলেন, দোকান ছাড়া আমার আর কিছুই নেই। এটাই আমার একমাত্র সম্বল। আমার কপাল পুড়েছে ভাই।
স্থানীয় ইউপি সদস্য মিলন আহমেদ বলেন, রাতে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসি। এসে দেখি পুড়ার আর কিছুই বাঁকী নেই।



















