ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামিসা হ/ত্যা মামলার আসামি দ্রুত গ্রেপ্তার, অপপ্রচারের অভিযোগ: প্রতিমন্ত্রী আজাদ চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম লালপুরে রেলওয়ে ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তার ঈদ শুভেচ্ছা

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ২১১ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তার ঈদ শুভেচ্ছা

নওগাঁর সাপাহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম আহমেদ সম্প্রতি সাপাহার উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা যে ত্যাগ ও সংযমের শিক্ষা লাভ করেছি, তা যেন আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হয়। মাহে রমজানের আত্মশুদ্ধির মহান শিক্ষা আমাদের সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করুক। পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করুক।

“তিনি আরও বলেন, “ধনী-গরিব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে আমরা এগিয়ে যাব। ঈদ আমাদের সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। তাই সমাজের সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “ঈদের সময় যাতে কোথাও বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সেজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক সতর্ক থাকবে। ঈদের আনন্দ যেন কোনোভাবে বিশৃঙ্খলায় পরিণত না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।”

শেষে তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন দিনে সাপাহার উপজেলা তথা সারাদেশের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাই। বিশ্ববাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তার ঈদ শুভেচ্ছা

আপডেট সময় : ০৩:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫