ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামিসা হ/ত্যা মামলার আসামি দ্রুত গ্রেপ্তার, অপপ্রচারের অভিযোগ: প্রতিমন্ত্রী আজাদ চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম লালপুরে রেলওয়ে ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা

সাপাহারে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের ধা’ক্কায় বৃদ্ধার মৃ’ত্যু!

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:২৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ২৭৪ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহারে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের ধা’ক্কায় বৃদ্ধার মৃ’ত্যু!

নিশ্চিন্তপুর সড়কে দু’র্ঘটনায় প্রাণ গেল ৯০ বছর বয়সী দছিরণ বিবির

নওগাঁর সাপাহারে বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় দছিরণ বিবি (৯০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাপাহার–নিশ্চিন্তপুর সড়কের আনারপুর বিস্কুট ফ্যাক্টরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দছিরণ বিবি উপজেলার ইসলামপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের স্ত্রী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে দছিরণ বিবি আনারপুর গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে যান। পরে সেখান থেকে নিজ বাড়ি ইসলামপুরে ফেরার পথে আনারপুর বিস্কুট ফ্যাক্টরির সামনে পাকা রাস্তায় ওঠার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তায় তার মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পর ঘাতক মাইক্রোবাসটি চালকসহ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে এবং এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. আনারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক গাড়ি ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য তদন্ত চলছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের ধা’ক্কায় বৃদ্ধার মৃ’ত্যু!

আপডেট সময় : ০৪:২৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫