ঢাকা ০১:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ নাটোরে ফিলিং স্টেশনে বাইকারদের ওপর হামলার অভিযোগ বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক পঞ্চগড়ে চিকিৎসককে মারধরের ঘটনায় রংপুরে আটক ২ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুরে বি/ষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, আ/ত্ম/হ/ত্যার হু’মকি গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৫

সাপাহারে প্রকৃতিপ্রেমী দর্শণার্থীতে মুখরিত জবই বিল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ ২২৭ বার পড়া হয়েছে

দর্শণার্থীতে মুখরিত সাপাহার জবই বিল

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহারে প্রকৃতিপ্রেমী দর্শণার্থীতে মুখরিত জবই বিল!

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
সাপাহারে প্রকৃতিপ্রেমী দর্শণার্থীতে মুখরিত জবই বিল! সাপাহার জবই বিল নওগাঁ জেলার সাপাহার উপজেলা ভারত সীমান্তে অবস্থিত উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ ঐতিহ্যবাহী জবই বিল। পাখি, মাছ, জলজ প্রাণী ও উদ্ভীদের নিরাপদ আবাসস্থল প্রাকৃতিক এই জলাভূমি উপজেলা প্রশাসনের সাম্প্রতিক উদ্যোগে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হয়েছে। ঈদ ও অন্যান্য সামাজিক উৎসবে হাজারো পর্যটক ভিড় জমাচ্ছে এখানে। এবার ঈদ উল ফিতরের দিন হতে জবই বিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন ছুটিতে বাড়ি ফেরা জেলার বিভিন্ন উপজেলা সহ স্থানীয় হাজারো মানুষ।
এখন বর্ষাকালের বিশাল জলরাশি ও পরিযায়ী পাখির কলতান না থাকলেও বিস্তীর্ণ সবুজ ও সোনালি ধান খেত, বিল পাড়ের মুক্ত হাওয়ার পাশাপাশি এবাবের ঈদে মূল আকর্ষন ছিল উপজেলা প্রশাসন কর্তৃক সম্প্রতি নির্মিত মৎস্য সম্পদের প্রতীক ৪টি মাছের সমন্বিত নান্দনিক ভাস্কর্য “জবই বিল মাছ চত্বর”। ভাস্কর্যটি ঈদের ঠিক আগের দিন পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এছাড়া বিলের মধ্যদিয়ে বয়ে চলা আঁকাবাঁকা রাস্তার দুই ধারে লাল, হলুদ, সাদা রঙে সুসজ্জিত সারি সারি পিলার, প্রবেশমুখে “জবই বিল” লেখা সেলফি পয়েন্ট, রাস্তার দুই ধারে দৃষ্টিনন্দন বসার ১২টি বেঞ্চ, জবই ব্রিজের পশ্চিম পাশে নির্মিত “বিল বিলাস” নামক দুটি ভিউ পয়েন্ট দর্শনার্থীদের নজর কেড়েছে। পার্শ্ববর্তী বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, গত বছরেও বিলের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এইসব নান্দনিক অবকাঠামো ছিলনা। দর্শনার্থীরা জবই বিল কেন্দ্রিক পর্যটন আকর্ষন বৃদ্ধির লক্ষ্যে গৃহিত এই সকল নান্দনিক উদ্যোগ গ্রহণের জন্য ইউএনও আব্দুল্যাহ আল মামুনকে ধন্যবাদ জানান।বরেন্দ্র এগ্রো পার্কের স্বত্বাধিকারী জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সোহেল রানা বলেন, “সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন ঐতিহ্যবাহী এই বিলটিকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করতে গত এক বছরে ‘বিল বিলাস’ নামক ২টি ভিউ পয়েন্ট, ‘জবই বিল’ লেখা সেলফি পয়েন্ট, ১২টি কনক্রিটের বেঞ্চ, ‘জবই বিল মাছ চত্বর’ নির্মাণসহ বেশকিছু বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। ‘জবই বিল মাছ চত্বর’ একটি নান্দনিক, শৈল্পিক ও আইকনিক স্থাপনা। মাছ চত্বর নির্মাণের এই অসাধারণ উদ্যোগের জন্য ইউএনও মামুনকে সাপাহারের একজন বাসিন্দা হিসেবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়া বর্ষা মৌসুমে দর্শনার্থীদের কথা মাথায় রেখে বিল এলাকায় বসানো হয়েছে বজ্রপাতনিরোধক যন্ত্র।” নওগাঁ শহর থেকে ঘুরতে আসা রফিকুল ইসলাম মিলু বলেন, “জবই বিল কোলাহলমুক্ত খোলা হাওয়ার উপভোগের এক চমৎকার জায়গা। গত বছর এখানে বসার বা অন্য কোন অবকাঠামো ছিল না। এবার মাছ চত্বর, সেলফি পয়েন্ট, বিল বিলাস ভিউ পয়েন্ট ও পাবলিক টয়লেট সহ অনেক স্থাপনা নির্মাণ করা হয়েছে। উপজেলা প্রশাসনকে ঐতিহ্যবাহী জবই বিলকে পর্যটন বান্ধব হিসেবে তোলার জন্য ধন্যবাদ।”

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন ”Channel A News” কে বলেন, “ঐতিহ্যবাহী জবই বিল দেশীয় প্রজাতির মাছ, জলজ উদ্ভিদ ও প্রাণী এবং পরিযায়ী ও দেশি পাখির জন্য একটি নিরাপদ আবাসস্থল। প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে ভরপুর এই ঐতিহ্যবাহী বিলটিকে সারা দেশে একটি অন্যতম পর্যটন আকর্ষণ হিসেবে প্রতিষ্ঠিত করতে স্থানীয় সকলের সহযোগিতায় আমরা আন্তরিকভাবে কাজ করছি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে প্রকৃতিপ্রেমী দর্শণার্থীতে মুখরিত জবই বিল!

আপডেট সময় : ০৫:১২:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩