ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৭ পঞ্চগড়ে অবকাঠামো উন্নয়নে মাঠে এমপি নওশাদ জমির সাপাহারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড লালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মামলা দায়ের গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় গৃহবধূকে পি/টি/য়ে হ’ত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার প্রেমিকাকে ফিরে পেতে ৪৬০ ফুট টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা, যুবককে উদ্ধার ঝিনাইগাতীতে ‘মবের শিকার’ এসিল্যান্ড অফিসের ড্রাইভার, অভিযোগ নিয়ে বিতর্ক পুঠিয়া রাজবাড়ী কমপ্লেক্সে দোতলা ভবন ভাঙার চেষ্টা, ক্ষোভ লালপুরে চুরি হওয়া ছাগল উদ্ধার, চোরচক্রের সদস্য গ্রেপ্তার

সহকারি সচিবের নির্যাতন থেকে বাঁচতে রাজশাহীতে সংবাদ সম্মেলন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ১৯৭ বার পড়া হয়েছে

রাজশাহীতে সংবাদ সম্মেলন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সহকারি সচিবের নির্যাতন থেকে বাঁচতে রাজশাহীতে সংবাদ সম্মেলন!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:

সহকারি সচিবের নির্যাতন থেকে বাঁচতে রাজশাহীতে সংবাদ সম্মেলন! আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রাণালয়ের সহকারি সচিব (ড্রাফটিং) আরিফুল ইসলামের বিরুদ্ধে এলাকার মানুষের উপর জুলুম, অত্যাচার, নিপিড়ন ও প্রতারণা থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। রোববার (৪মে) সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাহী জেলার পুর্ঠিয়া উপজেলার ভূক্তভোগী পরিবারবর্গ মহানগরীর একটি রেস্তরায় বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। এলাকাবাসীর পক্ষে সহকারি সচিব আরিফুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে লিখিত বক্তব্য পাঠ করেন, পুঠিয়া উপজেলা দর্লিল লেখক সমিতির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল।

তিনি বলেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রাণালয়ের সহকারি সচিব (ড্রাফটিং) আরিফুল ইসলাম চাকরী দেওয়ার নাম করে এলাকার অনেক লোকজনের কাছে থেকে লাখ লাখ টাকা নিয়ে রেখেছেন। চাকরি দিতে না পেরে সেই টাকা চাইতে গেলে নানান ধরনের হয়রানি ও পুলিশের ভয় দেখায়। এলাকায় কয়েক জনের কাছে সাব রেজিষ্ট্রি অফিসের ডিড রাইটার লাইসেন্স করে দেওয়ার নামে ঘুষ গ্রহণ করলেও লাইসেন্স করে না দেওয়া ও টাকা ফেরত দেয়নি। সহকারি সচিব (ড্রাফটিং) আরিফুল ইসলাম তার নিজের ফুফাতো বোন পপির ছেলেকে চাকুরি দেওয়ার নামে আড়াই লাখ টাকা গ্রহণ করলেও চাকরি তো দূরের কথা টাকাও ফেরত দেয়নি। তার কাছে টাকা ফেরত চাইতে গেলে নানান রকম টালবাহানা করে বলে আরিফুলের ফুফাতো বোন পপি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে এলাকাবাসী তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি, ট্রাক্টর ভাড়া নিয়ে ভাড়া না দেওয়া, জোর করে পুকুর খনন, এলাকায় বাজার মূল্য থেকে বেশী দামে জমি ক্রয় করে ফসল থাকা অবস্থায় জমি দখল করে টাকা না দেওয়া। নিজের ও স্ত্রীর নামে বিভিন্ন দলিলে কোটি টাকার জমি ক্রয় করে রাজস্ব কর ফাকি দেওয়ার উদ্দেশ্যে ক্রয় মূল্যের চেয়ে কম দেখিয়ে দানপত্র রেজিষ্ট্রি করা, বিসিআইসি সার ডিলারদের কাছে থেকে বস্তা বস্তা সার বাজার মূল্যে কিনে মজুদ করা ও পরে বেশী দামে বিক্রিকরাসহ ক্ষমতার দাপট দেখিয়ে নানান অপকর্ম করে এলাকার মানুষের উপর অত্যাচার নির্যাতনের অভিযোগ তোলেন।

এসব বিষয়নিয়ে ভূক্তভোগীরা পুঠিয়া থানায় ৪টি মামলা দায়ের করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এসব বিষয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রাণালয়ের সহকারি সচিব (ড্রাফটিং) আরিফুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এসব অভিযোগ সব মিথ্যা। পারিবারিক শত্রুতার জের ধরে তারা আমার ক্ষতির উদ্দেশ্যে এসব করছে। তারা আমার চাকরি চুত্য করতে চাই। তারা সম্মিলিত ভাবে আমার বিরুদ্ধে এসব করছে রেজিষ্ট্রি অর্ফিসের অনিময় ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পুঠিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আফরাফ খান ঝন্টু, আব্দুর রশিদ, নং ওয়ার্ডের ইউপি সদস্য মুকুল উদ্দিনসহ স্থানীয় এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সহকারি সচিবের নির্যাতন থেকে বাঁচতে রাজশাহীতে সংবাদ সম্মেলন!

আপডেট সময় : ১২:৩৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩