ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু রাজশাহীতে কি’শোরী ধ র্ষ ণ মামলায় ধর্মযাজক বেকসুর খালাস সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল; হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব

গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০০:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ১৪৯ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দণ্ড; মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা প্রশাসনের

রাজশাহীর গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে মুরসালিন (১৯) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ মে) দুপুরে উপজেলা প্রশাসনের পরিচালিত বিশেষ অভিযানে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মুরসালিন গোদাগাড়ী পৌর এলাকার বুজরুকপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এলাকায় মাদক সেবনের অভিযোগের ভিত্তিতে গোদাগাড়ী থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।

অভিযান চলাকালে ঘটনাস্থলে মাদক সেবনের সত্যতা পাওয়া যায় এবং উপস্থিত সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করা হয়। পরে অভিযুক্ত যুবক নিজের অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে তাৎক্ষণিক ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম বলেন, “মাদকের মরণ নেশা সমাজ ও পরিবারকে ধ্বংস করছে। মাদক নির্মূলে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। সামাজিক শান্তি বজায় রাখতে এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।”

রায় ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্তকে পুলিশি হেফাজতে নেওয়া হয় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০৮:০০:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬