ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় গৃহবধূকে পি/টি/য়ে হ’ত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার প্রেমিকাকে ফিরে পেতে ৪৬০ ফুট টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা, যুবককে উদ্ধার ঝিনাইগাতীতে ‘মবের শিকার’ এসিল্যান্ড অফিসের ড্রাইভার, অভিযোগ নিয়ে বিতর্ক পুঠিয়া রাজবাড়ী কমপ্লেক্সে দোতলা ভবন ভাঙার চেষ্টা, ক্ষোভ লালপুরে চুরি হওয়া ছাগল উদ্ধার, চোরচক্রের সদস্য গ্রেপ্তার লালপুরে তেল নিতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত যুবক, চালক-হেলপার আটক খাল খননে বাড়বে কর্মসংস্থান, পানির সংকট দূর হবে: প্রতিমন্ত্রী পুতুল রামেকে পরীক্ষা-নিরীক্ষা থাকলেও রোগীদের পাঠানো হচ্ছে বাইরে বাউয়েটে গবেষণা ও প্রকাশনার মাধ্যমে একাডেমিক উৎকর্ষতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে ‘মবের শিকার’ এসিল্যান্ড অফিসের ড্রাইভার, অভিযোগ নিয়ে বিতর্ক

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৫৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে ‘মবের শিকার’ এসিল্যান্ড অফিসের ড্রাইভার, অভিযোগ নিয়ে বিতর্ক

প্রতিহিংসা ও ষড়যন্ত্রের অভিযোগ; অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘মিথ্যা’ বলছেন স্থানীয়রা

শেরপুরের ঝিনাইগাতীতে এসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) অফিসের ড্রাইভার আল-আমিনকে ঘিরে ওঠা অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে ‘মবের শিকার’ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে আল-আমিনের বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করা হয়। তবে অভিযোগকারী হিসেবে উল্লেখিত রাশেদ খান মিলনের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং আল-আমিনকে ব্যক্তিগতভাবে চেনেন না। তিনি দাবি করেন, অন্যের প্ররোচনায় তিনি অভিযোগ করেছিলেন, যা পরবর্তীতে ভুল ছিল বলে স্বীকার করেন।

এ বিষয়ে সাংবাদিকদের উপস্থিতিতে তিনি নিজের বক্তব্যে অভিযোগকে ‘মিথ্যা’ বলে উল্লেখ করেছেন বলেও জানা গেছে।

ঝিনাইগাতীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, আল-আমিন একজন হতদরিদ্র পরিবারের সন্তান এবং দীর্ঘদিন ধরে এসিল্যান্ড অফিসে ড্রাইভার হিসেবে কর্মরত। স্থানীয়দের মতে, তিনি সহজ-সরল ও ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে পরিচিত।

এদিকে আল-আমিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে একটি সংবাদ প্রকাশিত হলেও সেটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন স্থানীয়রা। ঝিনাইগাতী বাজারে ঘর মেরামতের টাকা আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা জানান, এ ধরনের অভিযোগের কোনো প্রমাণ তাদের কাছে নেই।

স্থানীয় সচেতন মহলের দাবি, ব্যক্তিগত প্রতিহিংসার জেরে আল-আমিনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে। তারা বলেন, কোনো নির্দোষ ব্যক্তিকে এভাবে মিথ্যা অভিযোগে ফাঁসানো হলে তা সমাজে নেতিবাচক প্রভাব ফেলবে।

তারা আরও দাবি করেন, এ ধরনের মিথ্যা অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এভাবে কাউকে হয়রানি করতে না পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে ‘মবের শিকার’ এসিল্যান্ড অফিসের ড্রাইভার, অভিযোগ নিয়ে বিতর্ক

আপডেট সময় : ০৬:৫৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬