ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়াইগ্রামে সংযোগের দুই দিনের মাথায় ৩ ট্রান্সফরমার চুরি, সেচ সংকটে বড়াইগ্রামের কৃষক সিংড়ায় বালুবোঝাই ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ এগ্রো’র কর্মচারীর মৃত্যু, চালক আহত রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারওয়ার বকুল গ্রেপ্তার রাবির নৃবিজ্ঞান বিভাগে সভাপতির কক্ষে তালা, পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন রাজশাহীতে পেঁয়াজের বাজারে নজিরবিহীন দরপতন, চরম সংকটে কৃষক সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ বড়াইগ্রামে ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগাতিপাড়ার অনুমোদনহীন যৌন উত্তেজক সামগ্রী বিক্রির বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

লালপুরে চুরি হওয়া ছাগল উদ্ধার, চোরচক্রের সদস্য গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ১৬৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে চুরি হওয়া ছাগল উদ্ধার, চোরচক্রের সদস্য গ্রেপ্তার

অভিযানে উদ্ধার কাটিং প্লাস ও জব্দ সিএনজি; অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত

নাটোরের লালপুরে চুরি হওয়া একটি ছাগল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় চোরচক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, লালপুর থানার মামলা নং-৪ (তারিখ: ০৩ মে ২০২৫), জিআর নং-১০০ (তারিখ: ০৩ মে ২০২৬), পেনাল কোড ১৮৬০-এর ৩৭৯ ধারায় মামলাটি রুজু করা হয়।

মামলার বাদী মো. জাহিদুল ইসলাম (২৭) জানান, গত ০৩ মে সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার অর্জুনপুর গ্রামের মো. আক্তার আলীর আমবাগানে তার ছাগলটি ঘাস খাওয়ার জন্য বেঁধে রেখে যান। পরে দুপুর ১টা ৩০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে অজ্ঞাত ব্যক্তিরা ছাগলটি চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) এস এম গোলাম মোর্শেদ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে স্থানীয় জনতার সহযোগিতায় ০৩ মে রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে উপজেলার ধুপইল এলাকা থেকে চোরচক্রের সদস্য মো. মামুন হোসেন (২৭) কে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অর্জুনপুর বরমহাটি এলাকা থেকে চুরি হওয়া ছাগলটি উদ্ধার করা হয়। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত একটি অত্যাধুনিক কাটিং প্লাস এবং চোরাই মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃত আসামি তার সহযোগীদের সঙ্গে যোগসাজশ করে কৌশলে ছাগলটি চুরি করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে ৪ মে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে চুরি হওয়া ছাগল উদ্ধার, চোরচক্রের সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬