ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৭ পঞ্চগড়ে অবকাঠামো উন্নয়নে মাঠে এমপি নওশাদ জমির সাপাহারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড লালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মামলা দায়ের গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় গৃহবধূকে পি/টি/য়ে হ’ত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার প্রেমিকাকে ফিরে পেতে ৪৬০ ফুট টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা, যুবককে উদ্ধার ঝিনাইগাতীতে ‘মবের শিকার’ এসিল্যান্ড অফিসের ড্রাইভার, অভিযোগ নিয়ে বিতর্ক পুঠিয়া রাজবাড়ী কমপ্লেক্সে দোতলা ভবন ভাঙার চেষ্টা, ক্ষোভ লালপুরে চুরি হওয়া ছাগল উদ্ধার, চোরচক্রের সদস্য গ্রেপ্তার

পঞ্চগড়ে অবকাঠামো উন্নয়নে মাঠে এমপি নওশাদ জমির

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ১০:৪৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে অবকাঠামো উন্নয়নে মাঠে এমপি নওশাদ জমির

সড়ক-ড্রেনেজ উন্নয়ন, হাসপাতাল পরিদর্শন ও ক্রীড়া উদ্বোধনসহ ব্যস্ত সময় পার

পঞ্চগড় পৌরবাসীর সমস্যা সমাধান ও অবকাঠামো উন্নয়নে মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির। নির্বাচনের আগে জনসাধারণের প্রত্যাশা শোনার পাশাপাশি এখন তা বাস্তবায়নে উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি দীর্ঘ সময় ধরে পঞ্চগড় জেলা শহর, সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা শুনেছেন। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে উঠে আসে সড়কের বেহাল দশা ও জলাবদ্ধতার সমস্যা।

এ প্রেক্ষিতে ইতোমধ্যে তিনি জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সমস্যার বিষয়ে তথ্য সংগ্রহ করেছেন এবং করণীয় নির্ধারণে কাজ করছেন। গত কয়েকদিন ধরে তিনি পঞ্চগড়ে অবস্থান করে বিভিন্ন কার্যক্রম তদারকি করছেন। এ সময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশসহ সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সড়ক সংস্কারে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক কল্যাণে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

সংসদ সদস্য নওশাদ জমির জেলা সদরের আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেন এবং নবনির্মিত ১৫০ শয্যার হাসপাতাল চালু ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের সঙ্গে মতবিনিময় করেন।

এছাড়া তিনি জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

রোববার পঞ্চগড় পৌরসভার কামাতপাড়া এলাকায় ড্রেনেজ ব্যবস্থাপনা পরিদর্শন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী প্রণব চন্দ্র দে এবং বিএনপি নেতা অধ্যক্ষ সামসুজ্জামান বিপ্লবসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এমপি নওশাদ জমিরের বাবা সাবেক স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দীন সরকার পূর্বে পঞ্চগড় পৌরসভার উন্নয়নে নগর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে অবকাঠামো উন্নয়নে মাঠে এমপি নওশাদ জমির

আপডেট সময় : ১০:৪৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬