ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ নাটোরে ফিলিং স্টেশনে বাইকারদের ওপর হামলার অভিযোগ বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক পঞ্চগড়ে চিকিৎসককে মারধরের ঘটনায় রংপুরে আটক ২ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুরে বি/ষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, আ/ত্ম/হ/ত্যার হু’মকি গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৫

শেরপুরে ভাড়া বাসা থেকে এএসআই শাহিনুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:০৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ২৪৯ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে ভাড়া বাসা থেকে এএসআই শাহিনুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পারিবারিক অনুপস্থিতির মধ্যে বাসায় একাই ছিলেন তিনি, মানসিক অসুস্থতার তথ্য পুলিশের

শেরপুর জেলা শহরের একটি ভাড়া বাসা থেকে শাহিনুল ইসলাম (৪০) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে মরদেহটি উদ্ধার করা হয়। শাহিনুল ইসলাম শেরপুর সদর থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, শাহিনুল ইসলাম প্রায় পাঁচ মাস ধরে শেরপুর সদর থানায় কর্মরত ছিলেন। বুধবার রাতে নাইট ডিউটি শেষ করে তিনি ভাড়া বাসায় ফিরে যান। পরে তার স্ত্রী তাকে বাসায় রেখে গ্রামের বাড়ি জামালপুরে চলে যান।

পরদিন শাহিনুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে তার স্ত্রী জামালপুর থেকে শেরপুরে ফিরে এসে বাসার দরজায় ধাক্কাধাক্কি করেন। সাড়াশব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে তার শ্যালক দেখতে পান, শাহিনুল ইসলামের গলায় ওড়না পেঁচানো অবস্থায় তিনি ঝুলে আছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

ওসি সোহেল রানা আরও জানান, বিয়ের পর থেকেই শাহিনুল ইসলাম কিছুটা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে ভাড়া বাসা থেকে এএসআই শাহিনুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:০৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬