ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল ২ মণ গাঁজাসহ রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন ভেড়ামারায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধ/র্ষ/ণে/র অভিযোগ, সৎ-নানাকে গণ-ধো/লা/ই দিয়ে পুলিশে সোপর্দ ঈদুল আজহা সামনে রেখে র‌্যাব-৫-এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার

শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিসৌধ নির্মাণ প্রকল্প অনুমোদন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ১৮৪ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিসৌধ নির্মাণ প্রকল্প অনুমোদন!

এম এম মামুন, রাজশাহী:
শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিসৌধ নির্মাণ প্রকল্প অনুমোদন! রাজশাহী সিটি কর্পোরেশনের ২৮ কোটি ৭৬ লাখ টাকার ‘শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিসৌধ নির্মাণ প্রকল্প’ অনুমোদিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) প্রকল্পটি অনুমোদন সংক্রান্ত সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। এদিকে প্রকল্পটি অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। একই সাথে পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান এমপি ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন রাসিক মেয়র।

রাসিকের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, জাতীয় নেতৃবৃন্দের সমাধি সংরক্ষণের মাধমে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য ভবিষ্যত প্রজন্মের নিকট তুলে ধরা, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিসৌধ নির্মাণের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা ও জাতীয় নেতার অবদান নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার লক্ষ্য ও উদ্দেশ্যে ২৮ কোটি ৭৬ লাখ ৬০ হাজার ‘শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এঁর সমাধিসৌধ নির্মাণ প্রকল্প’ এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দাখিল করে রাজশাহী সিটি কর্পোরেশন। গত ১২ ফেব্রুয়ারি পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান কর্তৃক প্রকল্পটি অনুমোদিত হয়। এরপরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার প্রকল্পটি অনুমোদন সংক্রান্ত সরকারি আদেশ (জিও) জারি করা হয়।

রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে অবস্থিত শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এঁর সমাধিসৌধের বর্তমান স্থানে ২৮ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে ‘শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিসৌধ নির্মাণ প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রকল্পের আওতায় সৌধ নির্মাণ, সমাধি কমপ্লেক্স-এর প্রশাসনিক ভবন নির্মাণ, লাইব্রেরী নির্মাণ, অভ্যন্তরিণ নর্দমা নির্মাণ, অভ্যন্তরিণ আয়োকায়ন, সীমনা প্রাচীর নির্মাণ, ভূমি উন্নয়ন, প্রবেশ গেইট নির্মাণ, ওয়াকওয়ে নির্মাণ, জলাশয়ের প্রতিরক্ষামূলক প্রাচীর নির্মাণ, ল্যান্ড স্কেপিং নির্মাণ এবং ভূমি ও কাঠামোর ক্ষতিপূরণ প্রদান করা হবে। প্রকল্পের আওতায় গ্রেটার রোড হতে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সমাধিসৌধ পর্যন্ত ৩৫ মিটারের সড়ক নির্মাণ করা হবে। প্রকল্পের মেয়াদকাল জুন ২০২৪ সাল পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিসৌধ নির্মাণ প্রকল্প অনুমোদন!

আপডেট সময় : ০৪:২৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩