লালপুরে শ্যালো চালিত ট্রলির চাপায় শামীম নিহত!
- আপডেট সময় : ১০:০৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩ ১৯৪ বার পড়া হয়েছে

লালপুরে শ্যালো চালিত ট্রলির চাপায় শামীম নিহত!
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
লালপুরে শ্যালো চালিত ট্রলির চাপায় শামীম নিহত! নাটোরের লালপুরে ইট পরিবহন করার শ্যালো চালিত ট্রলির চাপায় শামীম নামে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছে। এ সময় দুইজন পথচারী আহত হন বলেও জানা যায়। শনিবার (১১ মার্চ) সকাল ১০টা দিকে উপজেলার ওয়ালিয়া-দয়ারামপুর সড়কের ফুলবাড়িয়া মডেল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন (১৮) নাটরের সিংড়া উপজেলার কতুয়াবাড়ি গ্রামের নুর মোহাম্মদের ছেলে। আহত পথচারীরা হলেন, উপজেলার ওয়ালিয়ার সাজিপাড়া গ্রামের মানজেদ (৪০) ও মসলেম (২৫)।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে উপজেলার ওয়ালিয়া এলাকা থেকে একটি শ্যালো চালিত ট্রলি দয়রামপুর যাওয়ার সময় ফুলবাড়িয়া এলাকায় একটি মোটরসাইকেল কে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলের আরোহী শামীম হোসেন ঘটনাস্থলেই মারা যায়। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলেও ঘাতক গাড়ির চালক পালিয়ে যায়া। সেকারনে তাকে আটক করা সম্ভব হয়নি, মরদেহ উদ্ধার করা সহ মোটরসাইকেল এবং গাড়িটা জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।




















