লালপুরে নারী মাদক ব্যবসায়ীসহ আটক সাত; ৮ কেজি গাঁজা জব্দ!
- আপডেট সময় : ০৮:৩২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ২০১ বার পড়া হয়েছে

লালপুরে নারী মাদক ব্যবসায়ীসহ আটক সাত; ৮ কেজি গাঁজা জব্দ!
নাটোর অফিসঃ
লালপুরে নারী মাদক ব্যবসায়ীসহ আটক সাত; ৮ কেজি গাঁজা জব্দ! নাটোরের লালপুরে ৮ কেজি গাঁজা এক নারী সহ মাদক ব্যবসায়ীসহ ৭ জন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৩ আগস্ট) রাতে উপজেলের পোকন্দা গ্রাম থেকে তাদের গ্রেফতার করার পর বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, লালপুর উপজেলার পোকন্দা মৃত গাফ্ফার প্রাংয়ের বাচ্চু মিয়া (৫৩) ও বজলু মিয়া (৫০), বাচ্চু মিয়ার স্ত্রী আদরী বেগম (৪৫), বজলু মিয়ার ছেলে আলামিন হোসেন (২৭), গোসাইপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোস্তাক আহম্মেদ (৫২), বাঁশবাড়িয়া (মিল্কিপাড়া) গ্রামের হোসু আলীর ছেলে হাসান আলী (২৫) এবং কুড়িগ্রামের ফুলবাড়িয়ার অনন্তপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে আবুল কাশেম (৫০)।
নাটোর ডিবি পুলিশের ওসি মোঃ আব্দুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি অভিযানিক দল বুধবার সন্ধ্যায় লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের পোকন্দা গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ওই ৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ৮ কেজি মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ উজ্জ্বল হোসেন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।




















