ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল ২ মণ গাঁজাসহ রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন ভেড়ামারায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধ/র্ষ/ণে/র অভিযোগ, সৎ-নানাকে গণ-ধো/লা/ই দিয়ে পুলিশে সোপর্দ ঈদুল আজহা সামনে রেখে র‌্যাব-৫-এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার বাগাতিপাড়া থেকে নি/খোঁ/জের ৭ দিন পর লালপুরে আহত অবস্থায় উদ্ধার বৃদ্ধের মৃত্যু রামিসা হ/ত্যা মামলার আসামি দ্রুত গ্রেপ্তার, অপপ্রচারের অভিযোগ: প্রতিমন্ত্রী আজাদ

র‍্যাব পরিচয়ে ছিনতাইয়ের সময় পুলিশ সদস্যসহ গ্রেপ্তার দুই!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ১৮৭ বার পড়া হয়েছে

রাজশাহীর গোদাগাড়ী থানা- ছবি সংগৃহিত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‍্যাব পরিচয়ে ছিনতাইয়ের সময় পুলিশ সদস্যসহ গ্রেপ্তার দুই!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
র‍্যাব পরিচয়ে ছিনতাইয়ের সময় পুলিশ সদস্যসহ গ্রেপ্তার দুই! রাজশাহীর গোদাগাড়ী উপজেলার র‍্যাব সদস্য পরিচয় দিয়ে তল্লাশির নামে ছিনতাইয়ের সময় স্থানীয় লোকজন এক সহযোগীসহ তাদের ধরে পুলিশ ও র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার চাপাল গ্রামে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে দুজনের বিরুদ্ধে থানায় মামলা করেছে র‍্যাব। গ্রেপ্তার পুলিশ কনস্টেবল আবু হেনা মোস্তফা কামাল (৩১) রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) দামকুড়া থানায় কর্মরত। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর গ্রামে তার বাড়ি। তার বাবার নাম তাহেরুল ইসলাম। তার সহযোগীর নাম মো. রাব্বী (২৭)। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া আপেল ডেকোরেটর মোড়ে তার বাড়ি। বাবার নাম আমিনুল ইসলাম।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, রাত সাড়ে ৮টার দিকে গোদাগাড়ীর চাপাল এলাকায় বুলবুল আহম্মেদ (২৪) নামের এক যুবককে তল্লাশি করছিলেন আবু হেনা ও রাব্বী। তল্লাশির নামে তারা বুলবুলের মোবাইল ফোন কেড়ে নিচ্ছিলেন। বুলবুল পরিচয় জানতে চাইলে আবু হেনা জানান, তিনি র‍্যাবের লোক। এ সময় বুলবুল পরিচয়পত্র দেখতে চাইলে আবু হেনা ও রাব্বী মারধর শুরু করেন। তখন ভুক্তভোগী বুলবুলের চিৎকারে আশপাশের লোকজন এসে দুজনকে আটক করেন। এরপর র‍্যাব-৫ এবং গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেওয়া হয়। পুলিশ ও র‍্যাব সদস্যরা সেখানে গেলে আবু হেনা মোস্তফা কামাল নিজেকে পুলিশ কনস্টেবল হিসেবে পরিচয় দেন। পরে র‍্যাবের একটি দল দুজনকে আটক করে র‍্যাব-৫ এর সদর দপ্তরে নিয়ে যায়।

ওসি কামরুল ইসলাম আরও জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় র‍্যাব আটক দুজনকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করেছে। সকালে র‍্যাবের পক্ষ থেকে দুজনের বিরুদ্ধে থানায় একটি মামলাও হয়েছে। দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
র‍্যাব-৫ এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেছে। র‍্যাবের মিথ্যা পরিচয় দেওয়া এবং ছিনতাইয়ের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ছিনতাইয়ের সময় পুলিশ কনস্টেবল আটকের বিষয়ে জানতে চাইলে আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার রফিকুল আলম বলেন, ‘ঘটনা সত্য হলে কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

র‍্যাব পরিচয়ে ছিনতাইয়ের সময় পুলিশ সদস্যসহ গ্রেপ্তার দুই!

আপডেট সময় : ০৫:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩