রানীশংকৈলে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল প্রদান!
- আপডেট সময় : ০৩:২০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ২৮০ বার পড়া হয়েছে

রানীশংকৈলে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল প্রদান!
বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে উপজেলা হলরুমে ৫২ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি ও ৬ জন শিক্ষার্থীদের মাঝে ৬ টি বাইসাইকেল প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না।
এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি, ইএসডিও ম্যানেজার খাইরুল ইসলাম, আদিবাসী নেতা সুগা মূর্মু ও স্থানীয় সাংবাদিকরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সমতল ভূমির ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী শিক্ষার্থীদের জন্য প্রেরিত শিক্ষা বৃত্তি গুলো প্রাথমিক স্কুল পর্যায়ে ২৫ জনকে জনপ্রতি ২৫০০টাকা, উচ্চ বিদ্যালয় পর্যায়ে ১৮ জনকে জনপ্রতি ৬০০০টাকা এবং কলেজ পর্যায়ে ৯ জনকে জনপ্রতি ৯৫০০ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। উল্লেখ্য যে, একই দিনে ৬ জন আদিবাসী মেয়ে শিক্ষার্থীদের মাঝে ৬ টি বাইসাইকেল প্রদান করা হয়।




















