ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দা’ফন শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টরে ধা/ক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু, স্ত্রী আহত দুই বছরের মধ্যে চালু হতে পারে ঠাকুরগাঁও বিমানবন্দর- মির্জা ফখরুল জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় মান্দায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নে এক বছরে প্রায় ৯৫ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক সিংড়ায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মান্দায় প্রতিপক্ষের মা’রধ’রে না/রীসহ একই পরিবারের তিনজন আহ/ত রাজশাহীতে অটোরিকশাচালক হ/ত্যা/র রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৮ রাজশাহীতে হ/ত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, অ/স্ত্র উদ্ধার রাজশাহীতে ট্রেনের ধা/ক্কা/য় নারীর মৃত্যু মাদক ও চোরাচালান রোধে কঠোর বার্তা: গোমস্তাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা

রাণীশংকৈল থেকে নি খোঁ জ ৪ মাদ্রাসা ছাত্র ৩দিন পর ময়মনসিংহে উদ্ধার

নাজমুল হোসেন (বিশেষ প্রতিনিধি) ঠাকুরগাঁও:
  • আপডেট সময় : ০৬:০০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ২৫১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈল থেকে নি খোঁ জ ৪ মাদ্রাসা ছাত্র ৩দিন পর ময়মনসিংহে উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের ৪ মাদ্রাসা ছাত্র নিখোঁজ থাকার ৩ দিনের মাথায় ময়মনসিংহ থেকে উদ্ধার হয়েছে। গত গত ৬ জুলাই সকালে তারা নিখোঁজ হয়। উদ্ধার হওয়া ছাত্ররা হলো, ঠাকুরগাঁও সদর উপজেলার ফতেপুর গ্রামের সাদেকুল ইসলামের ছেলে নাদিম ইসলাম (১৫) রাণীশংকৈল উপজেলার রাতোর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান (১৪) ফড়িঙ্গাদিঘী গ্রামের মৃত লিটনের ছেলে রাফিজুল ইসলাম (১৪) টাঙ্গাগঞ্জ গ্রামের আইনুল হকের ছেলে হাবিবুর রহমান (১৩)। এরা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবানীপুর কওমী এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা জানান, গত ৬ জুলাই ওই মাদ্রাসা থেকে ৪ ছাত্র নিখোঁজ হয়। ওই দিনেই মাদ্রাসা সুপার রমজান আলী রাণীশংকৈল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর প্রেক্ষিতে রাণীশংকৈল থানার একটি চৌকস টিম তিনদিন পর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানা পুলিশের সহযোগিতায় কলাপাগলা আবাসিক এলাকার একটি মুরগির ফার্ম থেকে নিখোঁজ ৪ ছাত্রকে উদ্ধার করে। ওই দিন রাতে রাণীশংকৈল থানার পুলিশ তাদের ময়মনসিংহ থেকে নিয়ে আসে।

ওসি আরও জানান, ওই ৪ ছাত্র মাদ্রাসার পড়াশোনার চাপে মাদ্রাসা থেকে পালিয়েছিল বলে তারা জানিয়েছে । তারা পালিয়ে যাওয়ার পর হালুয়াঘাট থেকে পরিবারের সঙ্গে ফোনে তাদের অবস্থান জানিয়েছিল। সেই সুত্র ধরে পুলিশ তাদের উদ্ধার করে তাদের অভিভাবকদের অবগত করে। বর্তমানে চার ছাত্র তাদের অভিভাবকদের কাছে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈল থেকে নি খোঁ জ ৪ মাদ্রাসা ছাত্র ৩দিন পর ময়মনসিংহে উদ্ধার

আপডেট সময় : ০৬:০০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪