রাণীশংকৈলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত!
- আপডেট সময় : ০৪:০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ১৮৮ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত!
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা আব্দুস সামাদ, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন, মৎস্য অফিসার, সমাজসেবা অফিসার সহ বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন চেয়ারম্যান গন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালনের সকল প্রস্তুতি আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হয়।




















