রাণীনগরে বসত ঘরের ফ্রিজ থেকে আগ্নিকান্ড, ১০লক্ষ টাকার ক্ষতি!
- আপডেট সময় : ০৪:২০:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ১৯১ বার পড়া হয়েছে

রাণীনগরে বসত ঘরের ফ্রিজ থেকে আগ্নিকান্ড, ১০লক্ষ টাকার ক্ষতি!
শ্রী মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
রাণীনগরে বসত ঘরের ফ্রিজ থেকে আগ্নিকান্ড, ১০লক্ষ টাকার ক্ষতি! নওগাঁর রাণীনগরে ঘরে রাখা ফ্রিজ থেকে আগুন ধরে পুরে গেছে মাটির দুইতলা বাড়ীর ৯টি কক্ষ। এতে নগদ টাকাসহ প্রায় ১০লক্ষ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধায় উপজেলার করজগ্রাম হিন্দুপাড়া গ্রামে শ্যামকৃষ্ণ সরকারের বাড়ীতে। শ্যামকৃষ্ণ ওই গ্রামের নিতাই সরকারের ছেলে।
শ্যামকৃষ্ণ সাংবাদিকদের জানান,সন্ধায় বাড়ীর লোকজন কাজকর্ম করছিল। এসময় হঠা’ করেই ঘরে রাখা ফ্রিজ থেকে দাউ দাউ করে আগুনর ধরে। মুহুর্তের মধ্যেই পুরো বাড়ী আগুন ছড়িয়ে পরে।
স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ছুটে এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে মাটির দুইতলা বাড়ীর ৯টি কক্ষের বিভিন্ন আসবাবপত্র, নগদ একলক্ষ ১৯হাজার টাকা এবং বাড়ীর ছাউনির প্রায় ৪৫বান্ডিল টিন পুরে ভস্মিভূত হয়ে যায়। এছাড়া বাড়ীতে থাকা প্রায় ৫ভরি স্বর্ণালংকার এখনো খুঁজে পাওয়া যায়নি। এতে সব মিলিয়ে প্রায় ১০লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
রাণীনগর ফায়ার সার্ভিস ষ্টেশন লিডার আর এ শামিম বলেন,খবর পেয়ে সাথে সাথে ছুটে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রন করা হয়েছে। তিনি বলেন বিদ্যুত লাইনে গোলযোগের কারনে ফ্রিজে আগুন ধরে। সেখান থেকেই পুরো বাড়ী আগুন ছড়িয়ে পরে।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন,আগুনে পুরে যাওয়া বাড়ী পরিদর্শনে স্থানীয় চেয়ারম্যানকে পাঠিয়েছিলাম।ক্ষতিগ্রস্থ্য পরিবারকে সরকারীভাবে সার্বিক সহযোগিতা করা হবে।



















