ঢাকা ০২:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন মান্দায় পেট্রোল সংকটে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০ রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হাসেন আলী আইসিইউ না পেয়ে শিশুর মৃ/ত্যু, একদিন পরই ফোন-‘এখন আর লাগবে না, গৌরি নেই’ ভাঙা মন্দিরে জ্ঞানের প্রদীপ: এগিয়ে চলেছে চন্দনা রাণীর পাঠশালা রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

রাজশাহীর চারঘাটে সাবেক স্ত্রীকে ধ’র্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

এম এম মামুন, রাজশাহীঃ
  • আপডেট সময় : ০৯:৩২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ৪১৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর চারঘাটে সাবেক স্ত্রীকে ধ’র্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজশাহীর চারঘাটে সাবেক স্ত্রীকে আবারও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মো. সুমন (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার সুমন চারঘাট উপজেলার ফরিদপুর গ্রামে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে নাটোর সদর উপজেলার ফুলবাগান সড়কে অভিযান চালিয়ে র‍্যাব-৫ এর সিপিএসসি রাজশাহী ও সিপিসি-২ নাটোর ক্যাম্পের যৌথ দল তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে র‍্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে সুমনের সঙ্গে ভুক্তভোগী তরুণীর বিয়ে হয়েছিল। তবে দাম্পত্য জীবনে কলহের কারণে দুই বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর সুমন বিদেশে পাড়ি জমান, কিন্তু সেখান থেকেও নিয়মিতভাবে সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতেন।

প্রায় এক মাস আগে দেশে ফিরে সুমন আবারও তরুণীকে বিয়ের প্রলোভন দেন। গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় চারঘাট উপজেলার আরজি সাদিপুর হঠাৎপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করেন।

ঘটনার পর ভুক্তভোগী নিজেই চারঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার নাটোর সদর উপজেলার ফুলবাগান এলাকায় অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর চারঘাটে সাবেক স্ত্রীকে ধ’র্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৩২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫