রাজশাহীর চারঘাটে সাবেক স্ত্রীকে ধ'র্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
রাজশাহীর চারঘাটে সাবেক স্ত্রীকে আবারও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মো. সুমন (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার সুমন চারঘাট উপজেলার ফরিদপুর গ্রামে।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে নাটোর সদর উপজেলার ফুলবাগান সড়কে অভিযান চালিয়ে র্যাব-৫ এর সিপিএসসি রাজশাহী ও সিপিসি-২ নাটোর ক্যাম্পের যৌথ দল তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে র্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে সুমনের সঙ্গে ভুক্তভোগী তরুণীর বিয়ে হয়েছিল। তবে দাম্পত্য জীবনে কলহের কারণে দুই বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর সুমন বিদেশে পাড়ি জমান, কিন্তু সেখান থেকেও নিয়মিতভাবে সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতেন।
প্রায় এক মাস আগে দেশে ফিরে সুমন আবারও তরুণীকে বিয়ের প্রলোভন দেন। গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় চারঘাট উপজেলার আরজি সাদিপুর হঠাৎপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করেন।
ঘটনার পর ভুক্তভোগী নিজেই চারঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার নাটোর সদর উপজেলার ফুলবাগান এলাকায় অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.