ঢাকা ০১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ নাটোরে ফিলিং স্টেশনে বাইকারদের ওপর হামলার অভিযোগ বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক পঞ্চগড়ে চিকিৎসককে মারধরের ঘটনায় রংপুরে আটক ২ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুরে বি/ষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, আ/ত্ম/হ/ত্যার হু’মকি গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৫

রাজশাহীতে স্টার সিনেপ্লেক্সর উদ্বোধন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩ ১৭৩ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে স্টার সিনেপ্লেক্সর উদ্বোধন!

এম এম মামুন:
রাজশাহীতে স্টার সিনেপ্লেক্সর উদ্বোধন! রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের জয় সিলিকন টাওয়ারে স্টার সিনেপ্লেক্সের একটি শাখার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিনেপ্লেক্সের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। পরে অতিথিদের নিয়ে কেক কাটেন মন্ত্রী।

জানা গেছে, রাজশাহী শহরে একসময় ছয়টি সিনেমা হল থাকলেও একে একে সবই বন্ধ হয়ে গেছে। চার বছর বিভাগীয় এ শহরে কোনো সিনেমা হলই ছিল না। অবশেষে সিনেমাপ্রেমীদের সেই আক্ষেপ দূর হলো। তারা এখন সিনেপ্লেক্সে সিনেমা দেখতে পারবেন।  এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ। ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধনও।

পরে স্টার সিনেপ্লেক্সের পর্দায় হলিউডের সিনেমা ‘অ্যাভাটার-২’ প্রদর্শন করা হয়। অতিথিরা কিছুক্ষণ তা উপভোগ করেন। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন দুপুর ও বিকাল দুই শিফটে টুডি ও থ্রিডি সিস্টেমে সিনেমা দেখার সুযোগ থাকছে এখানে। সকাল শিফটে টুডি টিকিটের দাম ২৫০ টাকা। বিকালে থ্রিডি টিকিটের দাম ৩০০ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের প্রকল্প পরিচালক একেএম ফজলুল হক, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেনসহ স্টার সিনেপ্লেক্সের ঊর্দ্ধতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে স্টার সিনেপ্লেক্সর উদ্বোধন!

আপডেট সময় : ০৪:০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩