রাজশাহীতে দুই গ্রুপের সংঘর্ষে এক ব্যক্তির হাতের কবজি বিচ্ছিন্ন!
- আপডেট সময় : ১২:৩০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ১৬০ বার পড়া হয়েছে

রাজশাহীতে দুই গ্রুপের সংঘর্ষে এক ব্যক্তির হাতের কবজি বিচ্ছিন্ন!
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে দুই গ্রুপের সংঘর্ষে এক ব্যক্তির হাতের কবজি বিচ্ছিন্ন! রাজশাহী নগরীতে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আলতাফ হোসেন (৪৫) নামের এক ব্যক্তির হাতের কবজি পর্যন্ত বিচ্ছিন্ন হয়েছে। তিনি নগরীর খুলিপাড়া এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (২২জুন) দুপুর একটার সময় এঘটনা ঘটে। এ সময় অন্তত আরও ৫ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আহত আলতাফ গ্রুপ ও স্থানীয় আজিজ গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। এ নিয়ে স্থানীয় কাউন্সিলর নিযাম উল আজিম মীমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হন। বৃহস্পতিবার দুপুরে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আলতাফের বাম হাতের কবজি পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়াও তার ডান হাতের কয়েকটি আঙ্গুলও কেটে যায়। তাকে গুরুতর অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে সেখান থেকে দ্রুত ঢাকায় পাঠানো হয়।
নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।




















