ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল ২ মণ গাঁজাসহ রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন ভেড়ামারায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধ/র্ষ/ণে/র অভিযোগ, সৎ-নানাকে গণ-ধো/লা/ই দিয়ে পুলিশে সোপর্দ ঈদুল আজহা সামনে রেখে র‌্যাব-৫-এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার বাগাতিপাড়া থেকে নি/খোঁ/জের ৭ দিন পর লালপুরে আহত অবস্থায় উদ্ধার বৃদ্ধের মৃত্যু রামিসা হ/ত্যা মামলার আসামি দ্রুত গ্রেপ্তার, অপপ্রচারের অভিযোগ: প্রতিমন্ত্রী আজাদ

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের ৯ সদস্য গ্রেপ্তার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৬০ বার পড়া হয়েছে

রাজশাহীতে ৯ ছিনতাইকারী গ্রেপ্তার

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের ৯ সদস্য গ্রেপ্তার!

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ছিনতাইকারী চক্রের ৯ সদস্য গ্রেপ্তার! রাজশাহী মহানগরীতে সংঘবদ্ধ ছিনতাইকারী ও অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি স্মার্ট ওয়াচ, ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যস্ত নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো আনফোর রহমান পাপ্পু (২১), এসএম সাজেদুর রহমান সৈকত (২০), মীর ওয়াসিউজ্জামান ওয়াসিম (২০), হাবিব (২৪), মাহফুজুর রহমান আলভী (২৪), মাসুদ রানা মিম (২৩), শিমুল (২২), সাব্বির হোসেন সুবাস (২৬), তন্ময় ইসলাম সজিব (২৭)।

নগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, জাহিদ হাসান জুয়েল (২১) বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র । তিনি গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয় থেকে মেসে ফেরার পথে পূর্ব পরিচিত পাপ্পু তাকে ফোন করে চা খাবার জন্য শাহমখদুম থানার বড়বনগ্রাম শেখপাড়ার একটি চায়ের দোকানে ডাকে। জুয়েল সেখানে গেলে দূরে কোথাও গিয়ে আরও কিছু খাওয়ার কথা বলে তাকে ওয়াসিমের মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে একটি অটোরিক্সায় বিভিন্ন দিকে ঘুরাঘুরি করে। একপর্যায়ে তারা বালিয়াপুকুরের ভেতরের রাস্তার দিকে যেতে থাকলে জুয়েল বাধা দেয়। তিনি তাদের সাথে আর যেতে চায় না। এসময় জুয়েলকে চাকুর ভয় দেখিয়ে তাকে জোর করে একটি আম বাগানের নিয়ে যায়। সেখানে তারা সবাই মিলে জুয়েলকে এলোপাথাড়ি কিল ঘুষি, চড় থাপ্পড় মারে এবং জখম করে। এক সময় জুয়েলের কাছে থাকা ৬ হাজার টাকা, একটি এয়ার হেডফোন, ২টি স্মার্ট ওয়াচ ও একট মোবাইল ফোন কেড়ে নেয়।

এছাড়াও জুয়েলকে ভয় দেখিয়ে তার বিকাশ নম্বরে থাকা ৬ হাজার ৪ শত টাকা সেন্ডমানি করে নেয়। সাথে তার কাছে আরো ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। জুয়েল তাঁর দুলাভাইকে অবগত করলে তাঁর দুলাভাই ৫ হাজার টাকা মোবাইলে বিকাশ করে পাঠান। বিষয়টি কাউকে না জানানোর জন্য দুলাভাই জাহিদকে ভয়ভীতি দেখানো হয়। কাউকে জানালে আবারো জুয়েলকে তুলে নিয়ে যাওয়ারও হুমকি দেয় তারা। পরে জুয়েল এ বিষয়ে শাহ্‌মখদুম থানায় অভিযোগ করেন।

জাহিদ হাসান জুয়েলের এমন অভিযোগের প্রেক্ষিতে শাহ্‌মখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার নুর আলম সিদ্দিকীর নির্দেশে এসআই আব্দুল মতিন ও তার ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান শুরু করেন।

নগরীর শাহ্‌মখদুম থানা পুলিশের ওই দল ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় ছিনতাইকারী হাবিবের কাছ থেকে ছিনতাইকৃত একটি স্মার্ট ওয়াচ ও ওয়াসিমের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাকু উদ্ধার হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা সংঘবদ্ধ ছিনতাই ও অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের সক্রিয় সদস্য। মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও মারামারির ঘটনার সাথে তারা জড়িত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর শাহ্‌মখদুম থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের ৯ সদস্য গ্রেপ্তার!

আপডেট সময় : ০১:১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩