ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল ২ মণ গাঁজাসহ রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন ভেড়ামারায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধ/র্ষ/ণে/র অভিযোগ, সৎ-নানাকে গণ-ধো/লা/ই দিয়ে পুলিশে সোপর্দ ঈদুল আজহা সামনে রেখে র‌্যাব-৫-এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার

রাজশাহীতে গোসল করতে গিয়ে পদ্মা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

এম এম মামুন:
  • আপডেট সময় : ১০:১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ২২৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে গোসল করতে গিয়ে পদ্মা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

রাজশাহীতে পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে পানিতে ডুবে ফাহিম (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) দুপুরে মহানগরীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র ফাহিম নগরীর কাজিহাটা এলাকার মো. তুহিনের ছেলে ও রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, রোববার দুপুরে পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নামে ফাহিম। এ সময় সে পানিতে ডুবে গেলে তার বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং রাজশাহী সদর ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের স্টেশনের একটি দল গিয়ে তাকে উদ্ধার করে ফাহিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পাড় রাজপাড়া থানার মধ্যে হলেও নদী দামকুড়া থানার ভেতরে। তাই এ নিয়ে দামকুড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে গোসল করতে গিয়ে পদ্মা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট সময় : ১০:১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫