ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু লালপুরে মাদকবিরোধী অভিযানে ‘কল্লা’ আটক, আদালতে সোপর্দ লালপুরে হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, প্রবাসীদের অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা সিংড়ায় দু/র্ধ/র্ষ চু’রি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ৬টি ট্রান্সফরমার উধাও সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ নাটোরে ফিলিং স্টেশনে বাইকারদের ওপর হামলার অভিযোগ বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক পঞ্চগড়ে চিকিৎসককে মারধরের ঘটনায় রংপুরে আটক ২ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ

রাঙামাটি‌তে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা সম্পন্ন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ ১৯৩ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
রাঙামাটি‌তে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা সম্পন্ন!
মহুয়া জান্নাত মনি, রাঙামা‌টি প্রতিনিধিঃ
রাঙামাটি‌তে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা সম্পন্ন! দীর্ঘ‌দিন পর স্কুল এ্যাথ‌লেট‌দের প্রা‌নোচ্ছল অংশগ্রহ‌নে রাঙামা‌টি সদর উপ‌জেলা প্রসাশন ও উপ‌জেলা ক্রীড়া সংস্থার জমকা‌লো আ‌য়োজ‌নে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে‌ছে। 
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে বাংলা‌দেশ এ্যাথ‌লে‌টিক্স ফেডা‌রেশ‌নের সহ‌যো‌গিতায় বীর মু‌ক্তি‌যোদ্ধা শহীদ আব্দুস শুক্কুর স্টে‌ডিয়া‌মে এ প্রতি‌যো‌গিতা অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠা‌নে রাঙামা‌টি সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিন‌তে আ‌মি‌নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী‌দের মা‌ঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) এস এম ফের‌দৌস ইসলাম।
প্রধান অ‌তি‌থি জেলা প্রশাসক ( ভারপ্রাপ্ত ) এস এম ফের‌দৌস ইসলাম ব‌লেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশসহ প্রতিযোগী মনোভাব গড়ে তোলার মাধ্যমে দেশব্যাপী একটি ক্রীড়া আন্দোলন সৃষ্টির লক্ষ্যে স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা প্রয়োজন। ভবিষ্যতের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠার জন্য এমন আয়োজন উদ্যোগ নেয়া হ‌য়ে‌ছে । এর মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে এক অনবদ্য প্রাণচাঞ্চল্য ও প্রাণোদনা সৃষ্টি হবে বলে আশা করছি।’
এসময় সদর উপ‌জেলা ভাইস চেয়ারম্যান নাস‌রিন ইসলাম, দু‌র্গেশ্বর চাকমা, সহকারী ক‌মিশনার ( ভু‌মি ) মাছুমা বেগম, ডি‌স্ট্রিক্ট ফুটবল একা‌ডেমীর প‌রিচালক ওয়া‌শিংটন চাকমা, সদর উপ‌জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ হান্নানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ক্রীড়া শিক্ষক, উপ‌জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতি‌যো‌গিতায় উপ‌জেলার ১৫‌টি বিদ্যাল‌য়ের প্রায় ৪ শতা‌ধিক এ্যাথ‌লেট অংশ গ্রহন ক‌রে। প্রতিযোগিতার প্রত্যেক ইভে‌ন্টের ১ম, ২য় ও ৩য় হিসেবে ৯৬ জনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এর আ‌গে সকা‌লে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন ও জাতীয় সংগী‌তের মাধ্য‌মে প্রতি‌যো‌গিতার আনুষ্ঠা‌নিক উদ্বোধন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাঙামাটি‌তে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা সম্পন্ন!

আপডেট সময় : ১২:১৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩