ঢাকা ১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামিসা হ/ত্যা মামলার আসামি দ্রুত গ্রেপ্তার, অপপ্রচারের অভিযোগ: প্রতিমন্ত্রী আজাদ চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম লালপুরে রেলওয়ে ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা

মোহনপুরে র‍্যাব পরিচয়ে টাকা ছিনতাই!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ১৮৯ বার পড়া হয়েছে

র‍্যাব পরিচয়ে টাকা ছিনতাই

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে র‍্যাব পরিচয়ে টাকা ছিনতাই!

নিজস্ব প্রতিবেদক:
মোহনপুরে র‍্যাব পরিচয়ে টাকা ছিনতাই! রাজশাহীর মোহনপুর ও বাগমারা উপজেলার সীমান্ত এলাকার ধামিন নওগাঁ বিলের মাঝখানের রাস্তায় র‍্যাব পরিচয়ে ৫ জন যুবক মাথায় পিস্তল ঠেকিয়ে ৫ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর ২ টার পর এ ঘটনা ঘটে। এ ঘটনার বিকেলে মোহনপুর থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী বাগমারা উপজেলার আউচপাড়া ইউপির ইন্দ্রপুর গ্রামের আলহাজ্ব ফজের আলীর ছেলে মোজাহার আলী (২৮)।

এ তথ্য নিশ্চিত করেছেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ। তিনি বলেন, ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। আপাতত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছেনা। তদন্ত শেষেই বিস্তারিত বলা যাবে।
সরেজমিন ও ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে জানা গেছে , ছিনতাইয়ের কবলে পড়া মোজাহার আলী কেশরহাট ইসলামী ব্যাংক শাখা হতে দুপুর ১ টা ৫৮ মিনিটে ৫ লাখ ৮০ হাজার টাকা তুলে ভ্যানযোগে বাগমারা উপজেলার ইন্দ্রপুর গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে মাইক্রোবাস যোগে ৫ জন যুবক তার গতিরোধ করে র‍্যাব পরিচয়ে পিস্তল বের করে টাকা ছিনিয়ে নেয়। এসময় দুর্বৃত্তরা মোজাহারসহ তার সাথে থাকা ভ্যানচালক ও তার মামা মজোপাড়া গ্রামের নজের আলীর ছেলে দুলাল হোসেন (৪০) এর মোবাইল ফোন কেড়ে নিয়ে কালো মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে নওগাঁর প্রত্যন্ত অঞ্চলে চোখ বেঁধে রাস্তার ধারে ফেলে পালিয়ে যায়।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মোজাহার আলী সপরিবারে কুমিল্লা মুন ডায়াগনস্টিক সেন্টারে প্যাথোলজিস্ট হিসেবে কর্মরত। গ্রামের বাড়িতে এসেছেন বাড়ির কাজ করার জন্য। তিনি রড সিমেন্ট কেনার জন্য টাকাগুলো ব্যাংক থেকে উত্তলন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে র‍্যাব পরিচয়ে টাকা ছিনতাই!

আপডেট সময় : ০৫:০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩