ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ নাটোরে ফিলিং স্টেশনে বাইকারদের ওপর হামলার অভিযোগ বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক পঞ্চগড়ে চিকিৎসককে মারধরের ঘটনায় রংপুরে আটক ২ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুরে বি/ষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, আ/ত্ম/হ/ত্যার হু’মকি গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৫

মৃত্যুপুরি হয়ে উঠেছে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ২২৯ বার পড়া হয়েছে

মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত চারজন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৃত্যুপুরি হয়ে উঠেছে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক!

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
মৃত্যুপুরি হয়ে উঠেছে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক। সোমবার (৫ জুন) দুপুর সোয়া ১ টায় এই সড়কের নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের হাট চকগৌরী এলাকায় আবারো ঝরেছে চার প্রাণ। নিহতদের মধ্যে সিএনজি চালক নওগাঁ সদর উপজেলার চকপাথুরিয়া মহল্লার গাজী সরদারের ছেলে পাপ্পু সরদার (৫০), সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার খলিশাকুড়ি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে নাজমুল ইসলাম (২২) ও একই উপজেলার সাটিকাবাড়ি গ্রামের আব্দুল জব্বারের ছেলে তানভির আহমেদ চৌধুরী (২৪) এই তিন জনের পরিচয় পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ওই ইউনিয়নের পাতনা গ্রামের সামসুদ্দিনের ছেলে মাসুম হোসেন জানান, তিনি হাট চকগৌরীতে যাবার সময় ঘটনাস্থলে পৌঁছলে মহাদেবপুরের দিক থেকে আসা একটি সিএনজি একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৩৫৪৯) সিএনজিকে মুখোমুখি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক ও তিন যাত্রী নিহত ও অপর দুজন মারাত্মক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়।

ওই সড়ক সংলগ্ন বয়লারের চাতাল কন্যা রাসেদ হোসেনের স্ত্রী বেবী আকতার জানান, বিকট শব্দে এক্সিডেন্ট হলে তারা দ্রুত রাস্তায় এসে দেখতে পান ট্রাকের চাকার নীচে সিএনজি ঢুকে দুমড়ে মুচড়ে গেছে। এখানে সেখানে পড়ে আছে বিকৃত মরদেহ। কারও মাথার মগজ বের হওয়া, কারও নারী ভুড়ি বের হওয়া, কোথাও কোথাও পড়ে আছে থেতলে যাওয়া বিচ্ছিন্ন মাংশ।

দূর্ঘটনার খবর পেয়ে নওগাঁর পুলিশ সুপার রাশেদুল হক, মহাদেবপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, মরদেহগুলো উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এছাড়া দূর্ঘটনাকবলিত সিএনজি উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৭ এপ্রিল এখান থেকে এক কিলোমিটার পশ্চিমে বেলঘরিয়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আরো চারজন নিহত ও ১৫ জন আহত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মৃত্যুপুরি হয়ে উঠেছে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক!

আপডেট সময় : ০২:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩