ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক রাজশাহীতে পত্রিকা অফিসে আগুন, পুড়ে গেছে ১৬ বছরের সংরক্ষিত কপি রাজশাহী নগরীতে হাম-রুবেলা টিকা পাবে ৫৪ হাজার ১৪৪ শিশু, শুরু ২০ এপ্রিল রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২৪ শিশু ভর্তি নাটোরে সাবেক বিএনপি নেতার ওপর হা/ম/লা, অভিযুক্তদের বিচার দাবি রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি রাজশাহীতে শিশু আদিব হ/ত্যা মা’মলার আসামিদের গ্রে’প্তারের দাবিতে মানববন্ধন আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাতের অভিযোগ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল জনবল সংকটে পশ্চিমাঞ্চল রেলওয়ে অচল, বন্ধ ৪৩ ট্রেন ও ৬৭ স্টেশন রাজশাহী চেম্বার নির্বাচনে পরিচালক পদে লড়ছেন শরিফুল ইসলাম

মান্দায় নদী থেকে ভারসাম্যহীন এক কিশোরের লা-শ উদ্ধার

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৪০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ ৩৬৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় নদী থেকে ভারসাম্যহীন এক কিশোরের লা-শ উদ্ধার

নওগাঁর মান্দা উপজেলায় ফকির্নি নদী থেকে সিদ্দিকুর রহমান (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার চকশৈল্যা বাজারসংলগ্ন ফকির্নি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সিদ্দিকুর রহমান উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সে মানসিক ভারসাম্যহীন ছিল এবং সাঁতার জানত না।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, ‘সিদ্দিকুরকে দুপুর ১২টার দিকে চকশৈল্যা বাজার এলাকার ব্রিজের ওপর ঘোরাঘুরি করতে দেখা যায়। হঠাৎ করে সে নদীতে লাফ দেয়। পরে পানিতে তলিয়ে যায়।’

ঘটনার খবর পেয়ে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অভিযান চালিয়ে বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করে। অভিযানের নেতৃত্ব দেন রাজশাহী ফায়ার সার্ভিস ডুবুরি দলের ইনচার্জ মতিউর রহমান।

মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিউর রহমান বলেন, রাজশাহী ফায়ার সার্ভিস ডুবুরি দলের অভিযানে উদ্ধার হওয়া মরদেহ স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় নদী থেকে ভারসাম্যহীন এক কিশোরের লা-শ উদ্ধার

আপডেট সময় : ০১:৪০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫