মহাদেবপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ!
- আপডেট সময় : ১২:০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ১৭৯ বার পড়া হয়েছে

মহাদেবপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ!
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
মহাদেবপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ! নওগাঁর মহাদেবপুরে ১০ জন প্রতিবন্ধী হুইল চেয়ার পেয়েছেন। মঙ্গলবার (২২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর মিলনায়তনে জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত সমাবেশে নওগাঁর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম মওলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব হুইল চেয়ার বিতরণ করেন।
পরে জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক,সাংবাদিক জনপ্রতিনিধি ও সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।
উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান এতে সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর রহমান এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মালেক এতে সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহসীন আলী ও বদিউজ্জামান বদি, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আকতার অপু, একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বানি ইসরাইল প্রমুখ।
বিকেলে জেলা প্রশাসক সদর ইউনিয়ন পরিষদ, উপজেলা ভূমি অফিস ও মহাদেবপুর থানা পরিদর্শন করেন।




















