ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ নাটোরে ফিলিং স্টেশনে বাইকারদের ওপর হামলার অভিযোগ বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক পঞ্চগড়ে চিকিৎসককে মারধরের ঘটনায় রংপুরে আটক ২ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুরে বি/ষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, আ/ত্ম/হ/ত্যার হু’মকি গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৫

মহাদেবপুরে পুকুর থেকে হাত পা বাঁধা কিশোরীরের লাশ উদ্ধার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ১৬৯ বার পড়া হয়েছে

মহাদেবপুর থানার মূলফটক-সংগৃহীতছবি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাদেবপুরে পুকুর থেকে হাত পা বাঁধা কিশোরীরের লাশ উদ্ধার!

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

মহাদেবপুরে পুকুর থেকে হাত পা বাঁধা কিশোরীরের লাশ উদ্ধার! নওগাঁর মহাদেবপুরে মিতু আকতার (১৩) নামে এক কিশোরীকে হাত পা বেঁধে শ্বাসরোধ করে ও পুকুরের পানিতে ফেলে হত্যা করা হয়েছে। সে উপজেলার চেরাগপুর ইউনিয়নের স্বরুপপুর গ্রামের মঈনুল ইসলামের মেয়ে। রোববার (৪ জুন) দুপুরে মহাদেবপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের বাবা জানান, ভোর ৪ টার দিকে তিনি তার ছেলে রাকিব হাসান ও মেয়ে মিতু আকতারকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যান। মাছ ধরে কিছুটা মাছ মেয়ের হাতে বাড়িতে পাঠান। সকাল ৬ টার দিকে বাড়িতে গিয়ে তার মেয়েকে দেখতে পাননি। বাড়ি থেকে জানানো হয় মাছ দিয়ে আবার মিতু বাড়ি থেকে বের হয়েছে। তাকে খোঁজখুঁজির এক পর্যায়ে প্রতিবেসী দুলাল হোসেনের স্ত্রী ছাবিনা বেগম তাদের বাড়ির পাশের পুকুরে হাত পা বাঁধা মিতুর মরদেহ দেখতে পেয়ে খবর দেন।

মঈনুল ইসলাম আরো জানান, তার ছেলে রাকিবের সঙ্গে স্বরুপপুর আদর্শগ্রামে বসবাসকারি সাইফুল ইসলাম (৫০) তার মেয়ের বিয়ে দেয়ার নাম করে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন। এনিয়ে কিছুদিন আগে তার সাথে বচসা হয়। এরই জের ধরে তার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে তিনি নিজে, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছেন। মরদেহের গলায় কালো দাগ ছিল। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে পুকুর থেকে হাত পা বাঁধা কিশোরীরের লাশ উদ্ধার!

আপডেট সময় : ০১:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩