ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ নাটোরে ফিলিং স্টেশনে বাইকারদের ওপর হামলার অভিযোগ বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক পঞ্চগড়ে চিকিৎসককে মারধরের ঘটনায় রংপুরে আটক ২ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুরে বি/ষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, আ/ত্ম/হ/ত্যার হু’মকি গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৫

মহাদেবপুরে দেড় হাজার চাষি পেলেন প্রণোদনা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩ ১৬৫ বার পড়া হয়েছে

মহাদেবপুরে চাষীদের মাঝে প্রণোদনা বিতরণ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাদেবপুরে দেড় হাজার চাষি পেলেন প্রণোদনা!

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
মহাদেবপুরে দেড় হাজার চাষি পেলেন প্রণোদনা! নওগাঁর মহাদেবপুরে দেড় হাজার চাষি পেয়েছেন কৃষি প্রণোদনা। শুক্রবার (২৩ জুন) সকালে প্রণোদনা বিতরণ উদ্বোধন করেন ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম। এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নিজস্ব মিলনায়তনে আয়োজিত সমাবেশে সংসদ সদস্য প্রধান অতিথি এবং উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, জেলা পরিষদ সদস্য গোলাম নুরানী আলাল, জেলা আওয়ামী লীগের সদস্য বাবু অজিত কুমার মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশিদুল ইসলাম প্রমুখ। সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান এতে সভাপতিত্ব করেন।

স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমরেজ আলী। তিনি জানান, চলতি অর্থবছরে খরিপ-২ মৌসুমে উফশী ও হাইব্রিড জাতের রোপা আমন ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার জন্য বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এর আওতায় এবার এক হাজার ৩৩৫ জন কৃষকের প্রত্যেকের মধ্যে এক বিঘা জমির জন্য উফশী জাতের রোপা আমন ধানের বীজ পাঁচ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি, ২০ জন কৃষকের প্রত্যেকের মধ্যে এক বিঘা জমির জন্য হাইব্রিড জাতের রোপা আমন ধানের বীজ দুই কেজি এবং ৯০ জন কৃষকের প্রত্যেকের মধ্যে এক বিঘা জমির জন্য গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ এক কেজি, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ২০ কেজি, পলিথিন এক রোল, সুতলী দড়ি এক ব্যান্ডিল, বালাইনাশক একটি ও নগদ দুই হাজার ৯৩২ টাকা পঞ্চাশ পয়সা করে বিতরণ করা হবে।

প্রধান অতিথির বক্তব্য দানকালে এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষক বান্ধব সরকার। জনতার জীবন মানোন্নয়নে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছেন। তিনি সরকারের দেয়া বিভিন্ন ভাতার কথা উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে দেড় হাজার চাষি পেলেন প্রণোদনা!

আপডেট সময় : ০৭:৫১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩