মহাদেবপুরে চেরাগপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:২২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ৩০৯ বার পড়া হয়েছে

মহাদেবপুরে চেরাগপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত
নওগাঁর মহাদেবপুরে শুক্রবার ৮ নভেম্বর বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেরাগপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ধনজইল ইউনিয়ন পরিষদ চত্বরে দেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে দেশ নায়ক তারেক রহমানের দিক নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এক জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি জাহারুল ইসলাম,সহ সভাপতি মহি উদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, এস এম হান্নান। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেরাগপুর ইউনিয়ন শাখার সভাপতি মোশারফ হোসেন জুয়েল।
আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেরাগপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বদিউজ্জামান সবুজ, সিনিয়র সহ-সভাপতি বেলাল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবু, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক সাইদুর রহমান,সদস্য সাজেদুল ইসলাম সাজ্জু, চেরাগপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাঈদ হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাকিল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন প্রমুখ।
সভার সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য চঞ্চল রহমান। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল,ছাত্রদল, সেচ্ছাসেবক দল,মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















