মহাদেবপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
- আপডেট সময় : ০১:৫৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২ ১৭৫ বার পড়া হয়েছে

মহাদেবপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে সোমবার ২৮ মার্চ বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
এ-উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ রায়।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু,মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমানের পলি, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, আওয়ামীলীগ নেতা হাফিজুর রহমান বকুল ও প্রভাত ব্যানার্জী প্রমুখ।
আলোচনা সভার সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার ফরিদুল ইসলাম।
মেলায় ২০টি কৃষি প্রযুক্তি স্টোল দেয়া হয়।
এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করেন।



















