ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ নাটোরে ফিলিং স্টেশনে বাইকারদের ওপর হামলার অভিযোগ বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক পঞ্চগড়ে চিকিৎসককে মারধরের ঘটনায় রংপুরে আটক ২ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুরে বি/ষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, আ/ত্ম/হ/ত্যার হু’মকি গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৫

মহাদেবপুরে আত্রাই নদীর বেরিবাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে বিভিন্ন প্রতিষ্ঠান!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৬৪ বার পড়া হয়েছে

আত্রাই নদীর বেরিবাঁধ মেরামতের কাজ চলছে

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাদেবপুরে আত্রাই নদীর বেরিবাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে বিভিন্ন প্রতিষ্ঠান!

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
মহাদেবপুরে আত্রাই নদীর বেরিবাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে বিভিন্ন প্রতিষ্ঠান! নওগাঁর মহাদেবপুরে প্রাচীনতম ঐতিহ্যবাহী আত্রাই নদীর বেরিবাঁধ ভেঙ্গে বেশ কয়েকটি প্রতিষ্ঠান তলিয়া গেছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সরোজমিনে গিয়ে দেখা যায় উপজেলার মহাদেবপুর সদর ও দোহালি মৌজার সীমান্ত এলাকায় বেরিবাঁধের প্রায় ১০০ হাত ভেঙ্গে গেছে। এখনো পানির স্রোত প্রবাহিত আছে।

ইতিমধ্য স্থানীয় ইটভাটা, মন্দির, মাছ চাষের পুকুর তলিয়ে গেছে। এছাড়া জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা তলিয়ে গেছে।
সরোজমিনে কথা হয় ইটভাটা ও পুকুরের মালিক হুমায়ুনের সাথে। তিনি জানান তার লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন। কি করবেন বুঝে উঠতে পারছেন না। হঠাৎ করে সকালে নদীর পানি বেড়ে গিয়ে তার প্রতিষ্ঠানের পাশে বেরিবাঁধ ভেঙে যায়। তার পুকুরের সকল চাষাবাদের মাছ ভেসে গেছে। সর্প মন্দিরের স্বত্বাধিকারী সুজিত জানান তার মন্দির পুরোটা তলিয়ে গেছে। পূজা অর্চনা বন্ধ রয়েছে।

খবর পেয়ে বেরিবাঁধ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ। তারা জানান দ্রুত বাঁধের ভাঙ্গা স্থানে বালুর বস্তা সহ প্রয়োজনীয় উপকরণ দিয়ে স্রোত বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে সকল দায়িত্ব দেয়া হয়েছে।

এ ব্যাপারে মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ হাসান তরফদার শাকিলের সাথে সরোজমিন কালে কথা বললে তিনি জানান, উপজেলা নির্বাহী অফিসার তাকে দ্রুত বাঁধ রক্ষা করার দায়িত্ব দিয়েছেন। তিনি তাৎক্ষণিক ভাবে ইউনিয়ন পরিষদের সকল সদস্য, গ্রাম পুলিশ ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ঘটনাস্থানে অবস্থান করছেন। প্রয়োজনীয় উদ্যোগ হিসেবে হাজার হাজার বালির বস্তা ভরাট করা হচ্ছে। আশা করছি অল্প কিছু সময়ের মধ্যে স্রোত নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তিনি সকলের সহযোগিতা চান ও এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে আত্রাই নদীর বেরিবাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে বিভিন্ন প্রতিষ্ঠান!

আপডেট সময় : ০৪:৫৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩