ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ নাটোরে ফিলিং স্টেশনে বাইকারদের ওপর হামলার অভিযোগ বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক পঞ্চগড়ে চিকিৎসককে মারধরের ঘটনায় রংপুরে আটক ২ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুরে বি/ষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, আ/ত্ম/হ/ত্যার হু’মকি গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৫

বাবার ইচ্ছা পুরণ করতে গরু ও মহিষের ১০ গাড়িতে বরযাত্রা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩ ২৯০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গরু ও মহিষের গাড়িতে বরযাত্রা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবার ইচ্ছা পুরণ করতে গরু ও মহিষের ১০ গাড়িতে বরযাত্রা!

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধি:
বাবার ইচ্ছা পুরণ করতে গরু ও মহিষের ১০ গাড়িতে বরযাত্রা! মোটর গাড়ি কিংবা হেলিকপ্টারে নয়, এবার বাবার ইচ্ছা পূরণ করতে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া গরু ও মহিষের ১০ গাড়িতে করে বরযাত্রী নিয়ে কনের বাড়িতে গেলেন নিরব নামে এক যুবক। আর এ বিয়ে দেখতে ভিড় জমান শত শত নারী-পুরুষ। শুক্রবার (২৭ মে) বিকেলে এমনই এক ব্যতিক্রম বিয়ের আয়োজন করা হয় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। স্থানীয়রা জানান, জেলার পীরগঞ্জ উপজেলার খামার নারায়নপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে নিবর হোসেন সাব্বিরের সাথে বিয়ে ঠিক হয় পাশের দুর্গাপুর গ্রামের সিরাজুল ইসলামে মেয়ে ইসরাত জাহান এশা আকতারের। নিরবের বাবার ইচ্ছা ছিল, ছেলে বরবেশে গরুর গাড়িতে করে বরযাত্রী নিয়ে কনের বাড়িতে বিয়ে করতে যাবে। ছেলের বউও আসবে গরু গাড়িতেই।

বাবার সেই ইচ্ছা পূরণ করতে গরু ও মহিষের ১০ গাড়িতে করে বরযাত্রী নিয়ে বরবেশে কনের বাড়িতে বিয়ে করতে যান নিরব। গ্রাম বাংলার হরিয়ে যাওয়া টাপুর যুক্ত গরু-মহিষের গাড়ি দেখতে শত শত নারী-পুরুষ ভিড় জমান বর ও কনের বাড়িতে। রাস্তা অসংখ্য মানুষ দাঁড়িয়ে গরু-মহিষের গাড়িতে বরযাত্রার দৃশ্য অবলোকন করেন। ছবি ও ভিডিও ধারণ করেন অনেকেই। এমন আয়োজনে খুশি বর-কনের পরিবারসহ এলাকাবাসী। গ্রাম বাংলার এ পুরনো ঐতিহ্য ধরে রাখতে আগ্রহও প্রকাশ করেন অনেকে।

বরের বাবা আব্দুল কুদ্দুস বলেন, আমার ইচ্ছা ছিল, ছেলের বিয়েতে বরযাত্রী যাবে গরুর গাড়িতে। এ সময় গরুর গাড়ি পাওয় দুস্কর। তাই মহিষের ৯টি এবং গরুর একটি গাড়ির আয়োজন করি ছেলের বিয়েতে। ছেলেও মেনে নিয়ে গরু গাড়িতে করেই বিয়ে করতে যায়। কনের চাচা জয়নাল বলেন, এটা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটি ঐতিহ্য। এ রকম আয়োজনে আমরা খুশি। মহিষের গাড়ির পেছনে পা ঝুলিয়ে বসা এক বৃদ্ধ জানান, ৪০ বছর আগে এভাবেই এক প্রতিবেশির বিয়েতে বরযাত্রী হিসেবে গিয়েছিলেন। দীর্ঘদিন পর এমন আয়োজনে তিনি খুশি। নারায়পুর গ্রামে আলম নামে এক ব্যক্তি জানান, তার বাবার কাছে শুনেছেন- তার দাদার বিয়েতে বরযাত্রী ও বর গরুর গাড়িতে করে যায়। এর পর আর গুরু গাড়িতে কোন বর যাত্রার কোন অনুষ্ঠান এলাকায় হয়নি। দেখে ভাল লেগেছে।

উদীচী শিল্পী গোষ্ঠী পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জয়নাল আবেদিন বাবুল জানান, আবহমান বাংলা গ্রামিন ঐতিহ্যগুলো ক্রমেই হারিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে গরুর গাড়িতে বর যাত্রা সহ প্রায় হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতির কিছু কিছু আয়োজন লক্ষ্য করা যাচ্ছে। এ সব গ্রামিন লোকজ ঐতিহ্য এগুলো ধারণ ও লালন করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাবার ইচ্ছা পুরণ করতে গরু ও মহিষের ১০ গাড়িতে বরযাত্রা!

আপডেট সময় : ০৮:২১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩