ঢাকা ১২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ নাটোরে ফিলিং স্টেশনে বাইকারদের ওপর হামলার অভিযোগ বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক পঞ্চগড়ে চিকিৎসককে মারধরের ঘটনায় রংপুরে আটক ২ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুরে বি/ষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, আ/ত্ম/হ/ত্যার হু’মকি গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৫

বাগাতিপাড়ার কৃতি সন্তান চলচ্চিত্র পরিচালক বুলবুল আর নেই!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩ ১৮২ বার পড়া হয়েছে

চলচ্চিত্র পরিচালক বাগাতিপাড়ার কৃতি সন্তান খন্দকার রফিকুল ইসলাম বুলবুল

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ার কৃতি সন্তান চলচ্চিত্র পরিচালক বুলবুল আর নেই!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ার কৃতি সন্তান চলচ্চিত্র পরিচালক বুলবুল আর নেই! চলচ্চিত্র পরিচালক, লেখক, কবি, সাংবাদিক ও রাজনীতিবীদ নাটোরের বাগাতিপাড়ার খন্দকার রফিকুল ইসলাম বুলবুল (৬২) আর নেই। শুক্রবার (২১ জুলাই) সকাল সাড়ে নয়টায় ঢাকার সিকেডি ইউরোলজি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে আক্রান্ত ছিলেন। খন্দকার রফিকুল ইসলাম বুলবুল বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের গাঁওপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত খন্দকার আবদুর রশিদের ছেলে।

জানা যায়, শুক্রবার বাদ জুম্মা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এফডিসি) সামনে বুলবুলকে ফুল দিয়ে সম্মাননা জানান পরিচালক, শিল্পি ও প্রযোজক সমিতির সদস্যরা। ৮০ এর দশকের শেষের দিকে চলচ্চিত্র নির্মাণ জগতে তার পদযাত্রা। ‘দুই গোলাপ’, ‘ফুল আর পাথর’, ‘সীমার’সহ একক ও যৌথ পরিচালনায় বেশকটি ছবি নির্মান করেছেন বাগাতিপাড়ার এই কৃতি সন্তান। এর মধ্যে বেশ কয়েকটি ছবি ব্যবসা সফলতা পেয়েছে। এছাড়া বেশ কয়েকটি প্রামান্যচিত্রও নির্মাণ করেছেন খন্দকার বুলবুল। চলচ্চিত্র পরিচালক বুলবুল বেশ কয়েকটি পুরস্কার ও পদকেও ভূষিত হয়েছেন। তিনি দৈনিক এই বাংলা’র বার্তা সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি ছিলেন। ২০১৮ সালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবাধিকার “মাদার অব হিউম্যানিটি” প্রামান্য চিত্র নির্মাণ করে পুরস্কার পেয়েছেন। বঙ্গবন্ধুকে নিয়ে লেখাসহ চলচ্চিত্র পরিচালকের লেখা অসংখ্য বই বিভিন্ন সময় পাঠকের মন কেড়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবার সূত্রে জানা যায়, শনিবার (২২ জুলাই) সকাল ৯ টায় তার গ্রামের বাড়িতে জানাজা শেষে খন্দকারপাড়া পারিবারিক কবরস্থানে তার লাশ দাফনের কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ার কৃতি সন্তান চলচ্চিত্র পরিচালক বুলবুল আর নেই!

আপডেট সময় : ০৪:১৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩