বাগাতিপাড়ায় মাহফুজ হত্যাকান্ডে দোষীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন!
- আপডেট সময় : ০৯:২৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ ১৭৩ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় মাহফুজ হত্যাকান্ডে দোষীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় মাহফুজ হত্যাকান্ডে দোষীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন! নাটোরের বাগাতিপাড়ায় সেই স্কুল ছাত্র ইজিবাইক চালক দিদারুল ইসলাম মাহফুজ হত্যাকান্ডে দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার তমালতলা বাজারের বঙ্গবন্ধু চত্ত্বরে চারমাথা সড়কে এই মানববন্ধন কর্মসূচী কর্মসূচি পালিন করা হয়।
মানববন্ধনে নিহতের বাবা-মা, আত্মাতীয়-স্বজন, সহপাঠীসহ বিভিন্ন স্তুরের সাধারনণ মানুষ অংশ নেয়। এ সময় নিহতের বাবা দেলোয়ার হোসেন, হাসান, মা চায়না বেগম, ফুপু সাবানা বেগম, স্বজন সজিবসহ আরও অনেকে বক্তব্য দেন।
বক্তারা বলেন, পড়া-লেখার পাশাপাশি বাবার অভাবের সংসারের রোজগার যোগাতে ব্যাটারী চালিত ইজিবাইক চালাতে গিয়ে স্কুল ছাত্র দিদারুল ইসলাম মাহফুজকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মাহফুজকে হত্যার কারণ উদ্ঘাটন করা সহ এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর সন্ধ্যায় ছাত্র মাহফুজ ভাড়া যাওয়ার কথা বলে ইজিবাইক নিয়ে বের হয়ে রাতে বাড়ি ফিরেনি। পরদিন ৫ অক্টোবর সকালে একই উপজেলার জামনগর ইউনিয়নের দেবনগনর খ্রিস্টানপাড়া এলাকার এক আম বাগানে রক্তমাখা মুমূর্ষু অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত মাহফুজ উপজেলার চকগোয়াশ এলাকার ইজিবাইক মিস্ত্রি দেলোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় পুলিশ প্রেমঘটিত বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা এবং ইজিবাইক ছিনতাই করা হয়েছে বলে জানিয়েছে। এ ঘটনায় ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে।




















