ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ নাটোরে ফিলিং স্টেশনে বাইকারদের ওপর হামলার অভিযোগ বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক পঞ্চগড়ে চিকিৎসককে মারধরের ঘটনায় রংপুরে আটক ২ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুরে বি/ষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, আ/ত্ম/হ/ত্যার হু’মকি গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৫

বাগাতিপাড়ায় বাবার ওপর অভিমানে ছেলের বিষ পান, ৬দিন পর মৃত্যু!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:৪৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ১৩০২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় বাবার ওপর অভিমানে ছেলের বিষ পান, ৬দিন পর মৃত্যু!

নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় ‌বাবার ওপর অভিমান করে ঘাসমারা বিষ পান করেছিল ছেলে শিমুল আলী (১৭)। গত ২২ জুন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা জমনগর ইউনিয়নের পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। পরে আজ রোববার (২৯ জুন) বেলা ১২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিমুলের মৃত্যু হয়। মৃত শিমুল জমনগর ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার ভ্যানচালক মোঃ আলম আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ জুন সকালে শিমুল তার বাবা আলম আলীর কাছে মোটরসাইকেল কিনে দিতে বায়না ধরে। ভ্যানচালক বাবা মোটরসাইকেল কিনে দিতে অপারগতা প্রকাশ করেন এবং ছেলেকে বকা দিয়ে বলেন আমি ভ্যান চালিয়ে খাই মোটরসাইকেল কেনার টাকা পাব কোথায় বলে তিনি ভ্যান নিয়ে ভাড়া খাটার উদ্দ্যেশে বাড়ি থেকে বেড়িয়ে যান। এতেই বাবার ওপর অভিমান করে সকলের আড়ালে বাড়িতে রাখা ঘাসমারা বিষ পান করে শিমুল। বিষয়টি তার মা টের পেয়ে চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের লোকজন ছুটে আসে এবং শিমুলকে পার্শ্ববর্তী রাজশাহীর পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন সেখানকার কর্তব্যরত ডাক্তার। আজ রোববার ২৯ জুন বেলা ১২ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিমুলের মৃত্যু হয়।

জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানি এর সত্যতা নিশ্চিত করে জানান, শিমুলের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় বাবার ওপর অভিমানে ছেলের বিষ পান, ৬দিন পর মৃত্যু!

আপডেট সময় : ০৫:৪৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫