ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভেড়ামারায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধ/র্ষ/ণে/র অভিযোগ, সৎ-নানাকে গণ-ধো/লা/ই দিয়ে পুলিশে সোপর্দ ঈদুল আজহা সামনে রেখে র‌্যাব-৫-এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার বাগাতিপাড়া থেকে নি/খোঁ/জের ৭ দিন পর লালপুরে আহত অবস্থায় উদ্ধার বৃদ্ধের মৃত্যু রামিসা হ/ত্যা মামলার আসামি দ্রুত গ্রেপ্তার, অপপ্রচারের অভিযোগ: প্রতিমন্ত্রী আজাদ চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম লালপুরে রেলওয়ে ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত

বাগাতিপাড়ায় নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে নিজ দায়িত্বে ব্যানার-ফেস্টুন সরাল জামায়াত

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতা:
  • আপডেট সময় : ০৩:০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ২৫১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে নিজ দায়িত্বে ব্যানার-ফেস্টুন সরাল জামায়াত

তফসিল ঘোষণার পর আচরণবিধি অনুসরণে নাটোর-১ আসনে প্রার্থী ও কর্মীদের উদ্যোগ; স্থানীয়রা বলছেন দায়িত্বশীলতার দৃষ্টান্ত।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে সকল প্রচারণামূলক ব্যানার ও ফেস্টুন অপসারণ শুরু করেছে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সম্ভাব্য প্রার্থী ও জামায়াতের নেতাকর্মীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত লালপুর ও বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় দলটির স্থানীয় নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলার কার্যক্রমে অংশ নেন। বিশেষ করে বাগাতিপাড়া উপজেলা চত্বর ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে লাগানো ব্যানার, পোস্টার ও প্যানাফ্লেক্স তারা নিজ উদ্যোগে অপসারণ করেন।

বাগাতিপাড়া পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির হাফেজ রবিউল ইসলাম বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যেই জামায়াতের সকল ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলা হচ্ছে। আমরা নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়েছি। আশা করি সারা দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করাই জামায়াতের অঙ্গীকার।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ, বায়তুলমাল সম্পাদক গোলাম মোস্তফাসহ স্থানীয় নেতাকর্মীরা।

তফসিল ঘোষণার পরপরই দলীয়ভাবে এমন উদ্যোগকে স্থানীয়রা দায়িত্বশীলতার ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে নিজ দায়িত্বে ব্যানার-ফেস্টুন সরাল জামায়াত

আপডেট সময় : ০৩:০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫