বাগাতিপাড়ায় তিন দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত!
- আপডেট সময় : ১০:০০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ২৪০ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় তিন দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় তিন দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত! আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এই প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
এছাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুরাইয়া মমতাজ এর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহাতাব উদ্দিন, বাগাতিপাড়া প্রেসক্লাবের সভাপতি আল-আফতাব খান সুইট, সাধারণ সম্পাদক ফজলুর রহমান সহ আরও অনেকই।
উক্ত তিনটি দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই সভায়।

অনুষ্ঠানের শেষাংশে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে একক অভিনয়ে প্রথম ও জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হওয়ায় বাগাতিপাড়ার মেয়ে আফসানা আফরোজ কে উপজেলা প্রশাসন কর্তৃক সম্মাননা ক্রেস ও চেক তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।





















