ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ নাটোরে ফিলিং স্টেশনে বাইকারদের ওপর হামলার অভিযোগ বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক পঞ্চগড়ে চিকিৎসককে মারধরের ঘটনায় রংপুরে আটক ২ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুরে বি/ষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, আ/ত্ম/হ/ত্যার হু’মকি গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৫

বাগাতিপাড়ায় ঠিকাদার ও গৃহবধূর আত্মহত্যা!

ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৯:২১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ৫৭৯ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় ঠিকাদার ও গৃহবধূর আত্মহত্যা!

নাটোরের বাগাতিপাড়ায় ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে রাশিদা বেগম (৩৭) নামে এক গৃহবধূ ও গলায় ফাঁস নিয়ে মজিবর রহমান (৫৫) নামে এক ঠিকাদার আত্মহত্যা করেছে। সোমবার (১৮ নভেম্বর) ভোরে পাশ্ববর্তী লালপুর উপজেলার ফুলবাড়ি গ্রামে মেহগনি গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে টিকাদার মজিবর রহমান। এসময় তার পকেটে একটি চিরকুট পাওয়া গেছে। মৃত মজিবর রহমান বাগাতিপাড়া উপজেলার সুইতিরপাড়া গ্রামের ধলু খানের ছেলে।

মজিবরের স্ত্রী হেলেনা বেগম ও স্থানীয়রা জানান, ভোরে ফজরের আজানের পরে মজিবর সুইতিরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে যায়। পরে লালপুর ধুপইলের ফুলবাড়ি গ্রামের বাবলু নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির আঙ্গিনায় মেহগনি গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে লালপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এবিষয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন চন্দ্র দাস বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। এছাড়া মরাদেহের পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে। সেটি যাচাই বাছাই করা হচ্ছে।

Collected

অপরদিকে রবিবার (১৭ নভেম্বর) রাতে বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিনিয়নের চকহরিরামপুর এলাকায় নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূ রাশিদা বেগম আত্মহত্যা করে। মৃত রাশিদা বেগম ওই গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাশিদা বেগম বাড়িতে তার চার ও দুই বছর বয়সি দুটি সন্তান নিয়ে বসবাস করতেন। আর স্বামী আমিনুল ইসলাম চাকুরির সুবাদে ঈশ্বর্দী রপপুরে থাকেন। ঘটনার দিন ওই দুই সন্তানের ওপর অভিমান করে তিনি গ্যাস ট্যাবলেট খান। অনেক পরে প্রতিবেশিরা ওই সন্তানদের মাধ্যমে জানতে পেরে ওই বাড়িতে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পানর

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার (১৮ নভেম্বর) গৃহবধূর লাশ উদ্দবার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় ঠিকাদার ও গৃহবধূর আত্মহত্যা!

আপডেট সময় : ০৯:২১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪