বাগাতিপাড়ায় চুলার আগুনে কৃষকের বাড়ি পুড়ে ছাই!
- আপডেট সময় : ০৪:৫২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ৫৩১ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় চুলার আগুনে কৃষকের বাড়ি পুড়ে ছাই!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় চুলার আগুনে আব্দুর রশীদ নামের এক কৃষকের বাড়ির ৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ওই ঘরগুলোই রাখা নগদ টাকা সহ ধান, রসুন, চাল বৃহস্পতিবার (২ মে) দুপুরে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ডুমরাই চরপাড়ায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুর রশীদ ওই গ্রামের জাফর ব্যাপারীর ছেলে।
ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুর রশীদ জানান, বৃহস্পতিবার দুপুরে গমের খড় দিয়ে চুলায় রান্নার সময় অসাবধানতাবশত রান্না ঘরে আগুন লাগে। মুহুর্তেই তা অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পরে দয়ারামপুর ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তাদের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তার বাড়ির তিনটি শয়ন ঘর, রান্নাঘরসহ ৬টি ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং ঘরে রাখা ১০ মন ধান, ১৫ মন রসুন, চাল, নগদ ৫০ হাজার টাকাসহ আসবাবপত্র পুড়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক দাবি করেছেন।
এব্যাপারে দয়ারামপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার ফজলুর রহমান জানান, দীর্ঘ সময় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এছাড়াও চার লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।



















