বাগাতিপাড়ায় এসএসসি পরীক্ষায় ফেল করায় বি/ষপা-নে পরীক্ষার্থীর আ-ত্মহ-ত্যা
- আপডেট সময় : ০২:৫৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ১৪৩০ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় এসএসসি পরীক্ষায় ফেল করায় বি/ষপা-নে পরীক্ষার্থীর আ-ত্মহ-ত্যা
নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি পরীক্ষায় ফেল করায় জেসমিন খাতুন জেমি (১৭) নামের এক পরীক্ষার্থী ঘাস মারা বিষপান করে আত্মহত্যা করেছে। শনিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার জামনগর ইউনিয়নের কালিকাপুর পশ্চিমপাড়া গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে। মৃত জেসমিন খাতুন জেমি কালিকাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ওই একই এলাকার জেরু মন্ডলের মেয়ে ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জেসমিন খাতুন জেমি ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। কিন্তু গত ১০ জুলাই পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা যায়, সে একটি বিষয়ে ফেল করেছে। এরপর থেকে থেকে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং নিজ ঘরে একাকী থাকতে শুরু করে। শনিবার সকালে নাস্তার পর পরিবারের সদস্যরা যার যার কাজে ব্যস্ত হয়ে পড়েন এবং জেমি তার ঘরেই থাকে। পরে দুপুরে খাবারের সময় জেমির মা তাকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ঘরে গিয়ে দেখেন, সে মেঝেতে নিস্তেজ অবস্থায় পড়ে আছে এবং মুখ থেকে ঘাস মারা বিষের গন্ধ বের হচ্ছে। এসময় তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্য এসে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।
মৃতের পিতা জেরু মন্ডল বলেন, ফলাফলে ফেল করায় আমার মেয়ে প্রচণ্ড মানসিক কষ্টে ছিল। আমাদের অজান্তেই সে বিষপান করে আত্মহত্যা করেছে।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জর (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনার দিন বিকেলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




















