ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল ২ মণ গাঁজাসহ রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন ভেড়ামারায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধ/র্ষ/ণে/র অভিযোগ, সৎ-নানাকে গণ-ধো/লা/ই দিয়ে পুলিশে সোপর্দ ঈদুল আজহা সামনে রেখে র‌্যাব-৫-এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার

প্রতিবেশীর লাশ দেখে বাড়িতে ফিরে সন্তানের লাশ পেলেন মা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ ২০৩ বার পড়া হয়েছে

নিহত এরফানের মা-বাবার আহাজারি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবেশীর লাশ দেখে বাড়িতে ফিরে সন্তানের লাশ পেলেন মা!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
প্রতিবেশীর লাশ দেখে বাড়িতে ফিরে সন্তানের লাশ পেলেন মা! নাটোরের বাগাতিপাড়ায় মৃত প্রতিবেশী দোলেনা কে শেষ দেখা দেখে শিলা আক্তার বাড়িতে ফিরে এসে দেখলেন নিজের শিশু সন্তান পানিতে ডুবে মারা গেছে। সোমবার (১৩ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের মাড়িয়া মন্ডলপাড়া গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয় ২ বছরের শিশু এরফানের। নিহত শিশু এরফান গ্রামের দিনমজুর সাজেদুর রহমান ও গৃহিণী শিলা খাতুন দম্পত্তির একমাত্র পুত্র সন্তান।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল ৭ টার দিকে মাড়িয়া মন্ডলপাড়া গ্রামের আজিদারের অসুস্থ স্ত্রী দোলেনার মৃত্যুর খবর পেয়ে শিশু এরফানকে বাড়িতে খেলা করতে রেখে দোলেনাকে শেষ দেখা দেখতে যান মা শিলা আক্তার। পরে বাড়িতে ফিরে এসে সন্তানকে দেখতে না পেয়ে এদিক সেদিক খোঁজাখুঁজি শুরু করেন তিনি। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে এরফানকে ভাসতে দেখে চীৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার ওই হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রেজাউল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

স্থানীয়রা আরও জানান, পুকুরের যে স্থান থেকে এরফানকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে সেখানে একটি পাট কাঠি পড়েছিল। এতে করে ধারণা করা হচ্ছে বাড়িতে বাবা-মা না থাকায় ওই পাট কাঠি নিয়ে খেলতে খেলতে সে পুকুরের কাছে যায় এবং সেখানে পড়ে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সকাল ৯টার দিকে খবর পেয়ে তিনিসহ এসআই আতাউর ও সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশু এরফানের মৃত্যুতে পরিবারসহ কারো কোন অভিযোগ না থাকায় নিহত শিশুর সুরাতহাল প্রতিবেদন তৈরি করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

এদিন বেলা সাড়ে ১২টায় নিহত শিশু এরফানের দাফন সম্পূর্ন হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। এদিকে শিশু এরফানের মৃত্যুতে গোটা গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রতিবেশীর লাশ দেখে বাড়িতে ফিরে সন্তানের লাশ পেলেন মা!

আপডেট সময় : ০৯:০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩