ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় সাত বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ রাজশাহীতে শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার কীটনাশকের বিষে ঝুঁকিতে পুঠিয়ার কৃষক মোহনপুরে পেট্রোল পাম্পে তেল সরবরাহ বৃদ্ধির দাবি সিংড়ায় জমিজমা বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০ গুরুদাসপুরে পুলিশের অভিযানে ২০৪ পিস ইয়াবাসহ ৫ জন আটক লালপুরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ ও মোটরসাইকেলে আগুন বাগাতিপাড়ায় ষষ্ঠ শ্রেনীর ছা’ত্রীকে ধ/র্ষ/ণের চেষ্টা, অ’ভিযুক্ত গ্রেপ্তার রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, পানি-জুস বিতরণ ও বিশ্রাম ছাউনি চালু বাগাতিপাড়ায় ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক দুই, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

পুঠিয়ার বেলপুকুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মোঃ মেহেদী হাসান, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:০২:০১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ৫৯৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ার বেলপুকুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাজশাহীর পুঠিয়ার বেলপুকুরে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত (৩৫) ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সাড়ে বেলা ১১টার দিকে উপজেলার বেলপুকুর ভড়ুয়াপাড়া রেলগেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ঈশ্বরদী জিআরপি থানার মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওসি আরও জানান, ঘটনার পরপরই বেলপুকুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত কাজ শুরু করে। পরে ঈশ্বরদী জিআরপি থানা পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করলে, তাদের কাছে বিষয়টি হস্তান্তর করা হয়।

ঈশ্বরদী জিআরপি থানার এসআই আতিকুর রহমান জানান, “ট্রেনের আঘাতে লাশটি মারাত্মকভাবে ক্ষত-বিক্ষত হয়ে গেছে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ বছর। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ফাইভ আপ (ঢাকা মেল) ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নেশাগ্রস্ত অবস্থায় রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।”

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পিবিআই ও সিআইডি এর টিম থেকে ফিঙ্গারপ্রিন্টসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। পুলিশ বলছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ার বেলপুকুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আপডেট সময় : ০৫:০২:০১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫