ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ নাটোরে ফিলিং স্টেশনে বাইকারদের ওপর হামলার অভিযোগ বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক পঞ্চগড়ে চিকিৎসককে মারধরের ঘটনায় রংপুরে আটক ২ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুরে বি/ষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, আ/ত্ম/হ/ত্যার হু’মকি গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৫

পুঠিয়ায় নেশার টাকা না পেয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ১৯০ বার পড়া হয়েছে

রাজশাহীর পুঠিয়া থানা- ছবি সংগৃহিত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় নেশার টাকা না পেয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা!

নিজস্ব প্রতিবেদক:
পুঠিয়ায় নেশার টাকা না পেয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা! রাজশাহীর পুঠিয়া উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। আমগাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি নেশার টাকা না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে উপজেলার জিউপাড়া ইউনিয়নের বারোপাখিয়া গ্রামের একটি আমগাছ থেকে মরদেহটি নামায় পুলিশ।
নিহত ওই এসএসসি পরীক্ষার্থীর নাম মেহেদী হাসান (১৭)। তিনি বারোপাখিয়া গ্রামের সিরাজ উদ্দীনের ছেলে। স্থানীয় সৈয়দপুর উচ্চ বিদ্যালয় থেকে এই বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

এর আগে বুধবার (৫ এপ্রিল) দিবাগত রাতের কোনো এক সময় নিজ বাড়ির পাশের আমগাছে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
নিহতের বাবা সিরাজ উদ্দিন বলেন, সম্প্রতি মেহেদী মাদকাসক্ত হয়ে পড়েছিল। মাদক কিনতে টাকার জন্য বাড়িতে প্রায়ই ঝগড়া করত। বুধবার নেশার টাকার জন্য ঝামেলা করে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয় মেহেদী। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজতে থাকেন। খোঁজাখুজির এক পর্যায়ে গভীর রাতে বাড়ির পেছনে আম গাছের ডালে ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান স্বজনরা। নেশার টাকা না পাওয়ার ক্ষোভ থেকেই মেহেদী আত্মহত্যা করে থাকতে পারে। পরে থানায় খবর দিলে পুলিশ সকালে গিয়ে গাছ থেকে তার মরদেহ নামায়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত মেহেদী মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিল। তাদের পরিবারেও অস্বচ্ছলতাসহ নানা সমস্যা ছিল। এক পর্যায়ে সে নেশায়ও জড়িয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মৃতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় নেশার টাকা না পেয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা!

আপডেট সময় : ০৫:৩০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩